লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু, স্তব্ধ ট্রেন-বিমান পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি : অতিবর্ষণের জেরে বিপর্যস্ত তামিলনাড়ুর জনজীবন। অতিরিক্ত বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তামিলনাড়ুর একাধিক জেলায়। ইতিমধ্যেই এই ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। লাগাতার বৃষ্টির জেরে ব্যাহত হয়েছে ট্রেন ও বিমান পরিষেবা।

জানা গিয়েছে, লাগাতার বৃষ্টিপাতের জেরে দক্ষিণ তামিলনাড়ুর চারটি জেলা তিরুনেলভেলি, তুতেকোরিন, তেনকাশী ও কন্যাকুমারী জেলায় বিপর্যস্ত হয়েছে জনজীবন। একাধিক স্কুল, কলেজ, বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত দেড়টা পর্যন্ত গত ১৫ ঘণ্টায় তুতিকোরিন জেলার তিরুচেনদুরে ৬০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি পালায়ামকোট্টাইতে ২৬ সেন্টিমিটার ও কন্যাকুমারীতে ১৭.৩ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন সারা দিন ধরে তামিলনাড়ুতে বৃষ্টিপাত চলবে। তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা। মুখ্যমন্ত্রী সব জেলার জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন যেন উদ্ধারকারী নৌকাকে তৈরি রাখা হয়। পাশাপাশি নীচু এলাকায় বসবাসকারীদের দ্রুত উদ্ধারকার্যেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে বন্যা দুর্গত মানুষদের জন্য বিভিন্ন শরণার্থী শিবির প্রস্তুত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দল পৌঁছে গিয়েছে তুতিকোরিন ও তিরুনেলভেলিতে। পাশাপাশি কন্যাকুমারীতে পৌঁছে গিয়েছেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল। জানা গিয়েছে, এই পরিস্থিতির মধ্যে ৭,৫০০ জন মানুষকে ৮৪টি শরণার্থী শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে বন্যা বিধ্বস্ত জেলাগুলিতে অতিরিক্ত চার হাজার পুলিশ আধিকারিক মোতয়েন করা হয়েছে। মৎসজীবীরা যাতে সমুদ্রে না যান, সেজন্য প্রশাসনের তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে।

বন্যা পরিস্থিতির মধ্যে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা।ইতিমধ্যে ভায়া তিরুনেলভেলি হয়ে যাওয়া বন্দে ভারত সহ ১৭টি দুরপাল্লার ট্রেনের মধ্যে কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে তিরুনেলভেলীগামী একাধিক বিমান পরিষেবাও বাতিল করা হয়েছে।

 

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি