ওড়িশায় আইইডি বিস্ফোরণ, জখম ২ জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ওড়িশায় মাওবাদীদের লাগানো ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসে (আইইডি) বিস্ফোরণ।  এই বিস্ফোরণের জেরে জখম হলেন ওড়িশা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের (এসওজি) দুই জওয়ান। তাদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে বালিকুড় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ভুবনেশ্বরের এইমস-এ স্থানান্তরিত করা হচ্ছে দুইজন জওয়ানকে।  এই ঘটনা নিয়ে এসপি শুভেন্দু কুমার পাত্র বলেন, ‘সকাল ১০টা নাগাদ তুমুডিবাঁধ থানার অন্তর্গত বনাঞ্চলে এসওজি জওয়ানদের চিরুনি অভিযান চালায়। আর সেই সময় আইইডি বিস্ফোরণটি ঘটে।‘

জানা গিয়েছে, আহত জওয়ানদের নাম প্রশান্ত জেনা ও অমিয় রঞ্জন দাস। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মাওবাদীরা বর্তমানে  তুমুডিবাঁধ থানার অন্তর্গত বনাঞ্চলে রয়েছে। ইতিমধ্যেই সেখানে জারি হয়েছে নানা নিষেধাজ্ঞা। বর্তমানে ওই বনাঞ্চলে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। এই ঘটনা প্রথম নয় এরআগেও আইইডি বিস্ফোরণে প্রাণ হারিয়েছে বহু জওয়ানও।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদী  হামলার ঘটনা ঘটে। আইডি বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর ১০ জন জওয়ান শহিদ হন। জখম হন বেশ কয়েকজন। মাওবাদী  খোঁজে তল্লাশি চালানোর সময় ঘটনাটি ঘটে। সেই বিস্ফোরণের জেরে প্রাণ হারান এক নাবালকও। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসে (আইইডি) বিস্ফোরণের ঘটনা ঘটলো ওড়িশায়। তবে এদিন তুমুডিবাঁধ থানার অন্তর্গত বনাঞ্চলে মাওবাদীদের বিস্ফোরণের জেরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে