চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কর্নাটকের চিত্রদূর্গে বাড়ির ভিতর থেকে উদ্ধার ৫টি কঙ্কাল

নিজস্ব প্রতিনিধি : কর্নাটকের চিত্রদূর্গে বাড়ির ভিতর থেকে উদ্ধার একই পরিবারের পাঁচ সদস্যের কঙ্কালসার দেহ। ২০১৯ সালের জুলাই থেকে ওই পরিবারের কাউকে বেরোতে দেখা যায়নি। শুক্রবার পাঁচটি কঙ্কাল উদ্ধারের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে পাঁচটি কঙ্কাল বাড়ি থেকে উদ্ধার হয়েছিল, সেই পাঁচটির মধ্যে চারটি উদ্ধার হয়েছিল একটি ঘর থেকে। অন্য একটি দেহ উদ্ধার হয়েছে পাশের ঘর থেকে। বাড়িটিতে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। এছাড়াও ঘটনাস্থলে গিয়েছেন অন্যান্য তদন্তকারী আধিকারিকরা। কীভাবে ও কেন এই পাঁচ জনের মৃত্যু হয়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে। এখনও পর্যন্ত দেহগুলিকে শনাক্ত করা সম্ভব হয়নি। ফরেনসিক রিপোর্ট সামনে এলেই দেহ শনাক্তকরণের প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, যে পাঁচটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন ৮০ বছরের বেশি বয়সি দম্পতি, তাঁদের এক ছেলে, এক মেয়ে ও তাঁদের নাতি।

প্রতিবেশিরা জানিয়েছেন, অনেকদিন ধরেই এই পরিবারের সদস্যদের বাইরে বেরোতে দেখা যায়নি। দু মাস আগেই প্রতিবেশিরা বাড়ির দরজা ভাঙা দেখে। কিন্তু তখন তাঁরা তা পুলিশকে জানায়নি। জানা গিয়েছে, এই পরিবারের সদস্যরা তাঁদের আত্মীয় স্বজনদের সঙ্গে খুব একটা বেশি মেলামেশা করত না। পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Published by:

Share Link:

More Releted News:

মিরাটে ভয়ঙ্কর ঘটনা! রোগীর পেট কেটে অস্ত্রপচার না করে যা করলেন চিকিৎসকরা…

তিনদিন আটকে রেখে মার্কিন পর্যটককে ধর্ষণ, গ্রেফতার কর্ণাটকের হোমস্টের মালিক ও কর্মী

ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে সোনার গহনা চুরি করল ৫ পুলিশ কর্তা, তারপর যা হল…

‘একাধিকবার সময় চাইলেও দেখা করেননি যোগী আদিত্যনাথ’, ক্ষোভ উগরে দিলেন পহেলগাঁওয়ে নিহতের স্ত্রী

পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদির, যা লিখলেন…

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ