দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে দার্জিলিং – এ তুষারপাতের পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি: রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং – এ। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার কারণেই দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান ।

তিনি বলেন,দক্ষিণবঙ্গে(South Bengal) আগামী পাঁচ দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। ৫ দিন পর সামান্য তাপমাত্রা বাড়তে পারে। ৩১ শে ডিসেম্বরের থেকে ১’লা জানুয়ারি খুব সামান্য রাতের তাপমাত্রা কমতে পারে। মোটের উপর একই রকম আবহাওয়া থাকবে আগামী সাতদিন। এই মুহূর্তে কলকাতায় ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

পুবালি হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে আর তার ফলে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। খুব ভোরে বা সকালের দিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা(Fog) দেখা দিতে পারে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে(North Bengal)।পশ্চিমী ঝঞ্ঝার ফলে আটকে উত্তর পশ্চিমের শীতল হাওয়া। অন্যদিকে পূবালী হওয়ার প্রভাব বেশি। এর ফলেই জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত দেখছেন না আবহাওয়াবিদরা।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ