বছরের প্রথমদিনে পিকনিক মুডে ভ্রমণপিপাসু বাঙালি

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ নতুন বছরের প্রথমদিন। নতুন বছরের শুরুর দিনে প্রচুর ভক্তের সমাগম হয়েছে কাশীপুর উদ্যানবাটিতে। কাশীপুর উদ্যানবাটির পাশাপাশি মানুষ ভিড় জমিয়েছে আলিপুর চিড়িয়াখানা থেকে শুরু করে কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানে। সেইসঙ্গে কারো কারো আবার ডেস্টিনেশন ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ইছামতীর পারে। এপার বাংলা থেকে ওপার বাংলাকে একবার চাক্ষুস করে নেওয়ার সুযোগ পান অনেক পর্যটক। বলা যেতেই পারে, বছরের প্রথম দিন রীতিমতো পিকনিক মুডেই কাটাল ভ্রমণপিপাসু বাঙালি।

সোমবার, নতুন বছরের প্রথমদিন প্রচুর ভক্তদের সমাগম হয় কাশীপুর উদ্যানবাটিতে। ১৮৮৬ সালে এই দিনটিতেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিল। গৃহী ভক্তদের উদ্দেশ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জানিয়েছিলেন, তোমাদের সকলের চৈতন্য হোক। সেবছর থেকে প্রতি বছরই এই দিনটিতে প্রচুর ভক্তের সমাগম হয়ে আসছে এই উদ্যানবাটিতে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন সকাল থেকেই কাশীপুর উদ্যানবাটির দরজা ছিল ভক্তদের জন্য খোলা। সকাল থেকেই প্রচুর মানুষ ঘণ্টাখানেক লাইনে দাঁড়িয়ে উদ্যানবাটিতে প্রবেশ করেন ও ঠাকুরের দর্শন করেন।

একদিকে কাশীপুর উদ্যানবাটিতে ছিল যেমন ভক্তদের ভিড়, তেমনি অনেকেই আবার বছরের এই দিন কাটালেন পিকনিকের মুডে। এদিন আলিপুর চিড়িয়াখানা, ইকো পার্ক, নিকো পার্ক, ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানে তো সাধারণ মানুষের ভিড় ছিলই, তবে অনেকেই এবার গিয়েছিলেন ভারত-বাংলাদেশ সীমান্তে ইছামতীর পারে। এদিন এখানে যেমন পর্যটকদের জন্য ছিল নৌকাবিহারের ব্যবস্থা, তেমনি আট থেকে আশি সকলেই মজেছিলেন হইহুল্লোর ও সেলফি তুলে নিজেদের ক্যামেরাবন্দি করতে। সব মিলিয়ে বলা যেতেই পারে, ছুটির দিন নিখাদ আনন্দ চেটেপুটে উপভোগ করল ভ্রমণপিপাসু বাঙালি।

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

বন্দে ভারতে চড়ে ব্রিটিশ পরিবার কেন এত মুগ্ধ? ভাইরাল ভিডিওতে উঠে এল আসল কারণ

আমেরিকায় ৩০ ভারতীয় ট্রাক চালক গ্রেফতার, পাঠানো হচ্ছে দেশে

ত্বিশা শর্মা হত্যা মামলার প্রধান সাক্ষীর উপর হামলা চালাল অভিযুক্ত স্বামী সমর্থ সিংহের বন্ধুরা

বাড়ি থেকে উদ্ধার তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ

হিঙ্গলগঞ্জে উদ্ধার বিলুপ্তপ্রায় এক প্রাণী, বন দফতরের হাতে তুলে দিল পুলিশ

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

‘অর্থের জন্য প্রেম করেনি’, প্রাক্তন প্রেমিকা সুস্মিতা সেনকে বাঁচাতে আসরে ললিত মোদি

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

প্রেমিককে খুনের পর গ্রাইন্ডারে দেহ টুকরো টুকরো করে প্রমাণ লোপাটের চেষ্টা

তারকেশ্বরে আসছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি

‘তুমি পাগল, আমি না থাকলে জেলে থাকতে’, নেতানিয়াহুর উপর চটে লাল ট্রাম্প