পশ্চিমী ঝঞ্ঝা বঙ্গে শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু-কাশ্মীর থেকে আসা ঠান্ডা হাওয়াতে বাধা সৃষ্টি করে দিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এর দরুন নতুন বছরের চার থেকে ছয় জনুয়ারির মধ্যে পশ্চিমের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সোমবার বছরের প্রথম দিনে সাংবাদিকদের এই খবর জানান আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ গণেশ দাস। তিনি বলেন, পশ্চিমী ঝঞ্ঝার দরুন দক্ষিণবঙ্গের পশ্চিম জেলা গুলিতে যখন হালকা বৃষ্টি হবে সেই সময় কলকাতার আবহাওয়া সর্বনিম্ন ১৮ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে। তার মতে এই মুহূর্তে আমাদের রাজ্যে কোন সিস্টেম নেই ।

কলকাতা(Kolkata) ও দক্ষিণবঙ্গের (South Bengal)যে হাওয়া প্রবেশ করছে সেটা শীতল হাওয়া নয়। উত্তর-পশ্চিমের হাওয়ার খুব একটা প্রভাব নেই। তাই তাপমাত্রা একটু বেশি। তবে আগামী ৪ – ৬ জানুয়ারি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। এছাড়া পশ্চিমে জেলা যেমন বর্ধমান ,বাঁকুড়া, পুরুলিয়া, মুশিদাবাদে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৪-৬ জানুয়ারি নাগাদ।সেই সময় দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। কলকাতা ১৬ থেকে ১৮ ডিগ্রীর আসেপাশে থাকবে তাপমাত্রা। দার্জিলিঙে সোম ও মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দার্জিলিং এর একেবারে উপরের এলাকায় তুষার পাত হতে পারে।

৬ তারিখ পর্যন্ত তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই। তবে এই পশ্চিমী ঝঞ্জা মিটে গেলে ফের বঙ্গে শীত শেষবারের মতো একবার ব্যাটিং করতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে বর্ষবরণের রাতে এবং বছরের প্রথম দিন ভোরের দিকে বঙ্গবাসী বেশ কিছুটা শীত অনুভব করেছে। তাই বছরের প্রথম দিন সকাল থেকেই শীতের রোদ্দুর গায়ে মেখে আমজনতা মেতে উঠেছিল বনভোজন ও বেড়ানোতে।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের