টোকিও বিমানবন্দরে অগ্নিকাণ্ড, পুড়ে মৃত্যু ৫ বিমান কর্মীর

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের টোকিও হানেদা বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনায় ৫ জন বিমান কর্মী প্রাণ হারিয়েছেন এবং  একজন বিমানের ক্যাপ্টেন গুরুতর আহত হয়েছেন। এদিন টোকিও-হানেদা বিমানবন্দরের রানওয়েতে কোস্ট গার্ডের একটি বিমানের সঙ্গে সংঘর্ষে জাপান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে আগুন ধরে যায়। এরফলে কোস্ট গার্ডের ওই বিমানে থাকা পাঁচ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন মেট্রোপলিটান  পুলিশ।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, সংঘর্ষের জেরে বিমানের জানালা থেকে আগুনের শিখা বের হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অনেক ট্রাক ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। এই ঘটনার জেরে জাপানের প্রধানমন্ত্রী কিশিদা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটি জরুরি কক্ষ স্থাপন করা হয়েছে। বর্তমানে জোরকদমে চলছে উদ্ধারকার্য ।

এয়ারলাইন্সের এক মুখপাত্র জানিয়েছেন, বিমানটি হোক্কাইডোর শিন-চিটোসে বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে। সেই বিমানে যাত্রী সংখ্যা ছিল ৩৬৭  জন। তাদের সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, বিমানটির নাম জেএএল ৫১৬। উল্লেখ্য, হানেদা জাপানের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে একটি। সেখানে কি করে এমন আগুন লাগার ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। অন্যদিকে নতুন বছরের প্রথম দিনেই জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তারপর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১৫৫ বার কেঁপে উঠেছে জাপানের মাটি। যার জেরেই প্রায় ৪৮ জন প্রাণ হারিয়েছেন। এবার সেই ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই জাপান বিমানবন্দরে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা।

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২