Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোট প্রস্তুতি নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৃহস্পতিবার জরুরি বৈঠক খাড়গের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শিয়রে কার্যত সংক্রান্তি। সামনেই লোকসভা ভোট। তাছাড়া রয়েছে রাহুল গান্ধির ‘ভারত ন্যায় যাত্রা’। আর ওই দুই কর্মসূচি নিয়ে আগামিকাল বৃহস্পতিবার ৪ জানুয়ারি দলের রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে বসছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি, কংগ্রেস পরিষদীয় দলনেতাদের পাশাপাশি গুরুত্বপূর্ণ পদাধিকারীদেরও ডাকা হয়েছে।

সূত্রের খবর, নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের সর্বশেষ বৈঠকে লোকসভা ভোটের জন্য আসন সমঝোতা অবিলম্বে চূড়ান্ত করার জন্য কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে চাপ দিয়েছেন একাধিক দল। তাদের মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের গয়ংগচ্ছ মনোভাব নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনাও। ফলে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের রক্তচাপ অনেকটাই বেড়েছে।

তিন রাজ্যের বিধানসভা ভোটে ভরাডুবির পরে গা ঝাড়া দিয়ে উঠে এখন থেকেই লোকসভা ভোটে ঝাঁপিয়ে পড়তে চাইছেন মল্লিকার্জুন খাড়গেরা। দলের মরা গাঙে বাণ আনতে আগামী ১৪ জানুয়ারি থেকে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব ‘ভারত ন্যায় যাত্রা’ শুরু করতে চলেছেন রাহুল গান্ধি। মণিপুর থেকে মুম্বই পর্যন্ত হবে ওই পদযাত্রা। লোকসভা ভোটের আগে ১৪টি রাজ্যের ভিতর থেকে এগোবে রাহুলের মিছিল। ফলে ওই কর্মসূচি সফল করা কংগ্রেস নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ। আগামী ৪ জানুয়ারির বৈঠকে সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে লোকসভা ভোটে আসন সমঝোতা নিয়ে রাজ্য নেতৃত্বের মতামত খোলাখুলি জানতে চাইবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেই সঙ্গে ইন্ডিয়া জোটে থাকা দলগুলির সঙ্গে সঙ্ঘাতের রাস্তায় যাতে না হাঁটা হয়, সেই বার্তাও রাজ্য নেতৃত্বকে স্পষ্ট ভাবে জানিয়ে দেবেন তিনি। ফলে বৃহস্পতিবারের বৈঠক কংগ্রেসের জন্য অনেকটাই তা‍ৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনেতিক পর্যবেক্ষকরা।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি