আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শাস্তি কমানোর আর্জি জানাতে ৬০ দিন সময় কাতারে সাজাপ্রাপ্ত প্রাক্তন ৮ নৌসেনাকে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গুপ্তচরগিরির দায়ে কাতারে সাজাপ্রাপ্ত প্রাক্তন আট নৌসেনা আধিকারিক জেলের শাস্তি কমানোর আর্জি জানাতে ৬০ দিনের সময় পেয়েছেন। বৃহস্পতিবার রাতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা জানিয়েছেন। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যেই কাতার আদালতের কাছে জেলের সাজা কমানোর আবেদন জানাতে হবে ওই ৮ নৌসেনা আধিকারিককে। ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের নিয়োগ করা আইনজীবীরা কাগজপত্র সাজা কমানোর আবেদন সংক্রান্ত কাগজপত্র তৈরি করতে শুরু করেছেন।

ইজরায়েলের মতো শত্রুদেশের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠায় গত অক্টোবরে ভারতীয় নৌসেনার প্রাক্তন আট আধিকারিককে ফাঁসির সাজা শুনিয়েছিল কাতারের নিম্ন আদালত। দোহার আল দাহরা গ্লোবাল টেকনোলজিস ও কনসালটেন্সি সার্ভিসেস নামে  একটি সংস্থায় কর্মরত ছিলেন ওই আট প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিক। সংস্থাটি কাতার সেনাবাহিনীর প্রশিক্ষণ-সহ অন্যান্য কাজের সঙ্গে যুক্ত।  গত বছরের অগস্ট মাসে গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারতীয় নৌসেনার প্রাক্তন ৮ আধিকারিককে গ্রেফতার করে কাতার কর্তৃপক্ষ। ধৃতদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তোলা হয়। যদিও আটজনই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। বেশ কয়েক বার তাদের জামিনের আর্জিও খারিজ হয়ে যায়।

কাতারে ভারতীয় নৌসেনার প্রাক্তন ৮ আধিকারিকের ফাঁসির সাজার কথা জানতে পেরেই ভারতীয় বিদেশ মন্ত্রক নড়েচড়ে বসে। গত নভেম্বরেই কাতার জেলে বন্দি প্রাক্তন সৌসেনা আধিকারিকদের সঙ্গে দেখা করেন কাতারে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত। আট নৌসেনা আধিকারিকের মৃত্যুদণ্ডকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে আবেদন জানানো হয়। গত ২৩ ও ৩০ নভেম্বর ওই আর্জির শুনানি হয়। চূড়ান্ত শুনানির পরেই গত ২৮ ডিসেম্বর ৮ নৌসেনা আধিকারিকের মৃত্যুদণ্ডের সাজা রদ করা হয়। পরিবর্তে বিভিন্ন মেয়াদের জেলের সাজা শোনানো হয়। ইতিমধ্যেই কাতার আদালতের পূর্ণাঙ্গ রায়ের কপি বিদেশ মন্ত্রকের হাতে এসে পৌঁছেছে। আট প্রাক্তন নৌশেনার কাকে কত বছরের জেলের সাজা দেওয়া হয়েছে তাও স্পষ্ট উল্লেখ রয়েছে। যদিও ওই সাজা নিয়ে কিছু জানাতে রাজি হননি বিদেশ মন্ত্রকের মুখপাত্র।

Published by:

Share Link:

More Releted News:

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ