হারিয়ে যাওয়া টেস্ট ক্যাপ ফিরে পেলেন ওয়ার্নার

Share:

নিজস্ব প্রতিনিধি : মেলবোর্ন থেকে সিডনিতে নিজের শেষ টেস্ট খেলতে আসছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। সেইসময়ই তাঁর ব্যাকপ্যাকটি হারিয়ে যায়, যাতে ছিল তাঁর দুটি টেস্ট ক্যাপ। শেষ পর্যন্ত সেই হারিয়ে যাওয়া টেস্ট ক্যাপ ফিরে পেলেন ওয়ার্নার।

ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা ওয়ার্নার সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে ফিরে পাওয়া গ্রিন ক্যাপটি হাতে নিয়ে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। ভিডিওটিতে ওয়ার্নার লিখেছেন, ‘আমি আপনাদের জানাতে পেরে খুশি ও স্বস্তি বোধ করছি যে আমার ব্যাগি গ্রিনগুলিকে ফিরে পেয়েছি, যেটা খুবই ভালো সংবাদ।‘ একইসঙ্গে অস্ট্রেলিয়ার এই খেলোয়াড় জানিয়েছেন, ‘যেকোনও ক্রিকেটারই জানে তাঁদের কাছে ক্যাপটা কত কিছু। আমি এই ক্যাপগুলি ফিরে পাওয়ার কথা মনে রাখব।‘ পাশাপাশি অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান জানান, ক্যাপগুলি ফিরে পাওয়ার জন্য পরিবহণ কোম্পানি, হোটেল ও টিম ম্যানেজমেন্ট সকলকে ধন্যবাদ। উল্লেখ্য, নিজের টেস্ট ক্যাপ হারিয়ে যাওয়ার পর সিডনিতে শেষ টেস্ট ম্যাচে নতুন টেস্ট ক্যাপ নিয়ে মাঠে নেমেছিলেন ওয়ার্নার।

জানা গিয়েছে, ওয়ার্নারের হারিয়ে যাওয়া ব্যাকপ্যাকটি সিডনি থেকে পাওয়া গিয়েছে। তবে কীভাবে এই ব্যাকপ্যাক পাওয়া গিয়েছে, সেবিষয়ে কিছু জানা যায়নি। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র জানান, ওয়ার্নারের হারিয়ে যাওয়া ব্যাকপ্যাকটি টিম হোটেল থেকে পাওয়া গিয়েছে। তবে এটি ঠিক কোথা থেকে পাওয়া গিয়েছে, সেবিষয়ে কিছু জানা যায়নি।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য