দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুরু হল অজয় দেবগনের ‘রেইড-টু’র শুটিং

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ২০১৮ সালে অজয় দেবগন অভিনীত ‘রেইড’ ছবির কথা নিশ্চয়ই মনে আছে পাঠকদের। যে ছবিতে স‍ৎ, নির্ভীক আয়কর অফিসার অমর পট্টনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন অজয় দেবগন। আশির দশকে দেশের এক বিশিষ্ট ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানার গল্প নিয়েই তৈরি হয়েছিল টানটান উত্তেজনায় ভরা ছবিটি। যা বলিউডে ব্লকবাস্টার হয়েছিল। 

পাঁচ বছর বাদে ফের বড় পর্দায় ফিরছেন আইআরএস আধিকারিক অমর পট্টনায়ক। আরও এক চমকে ওঠার মতো আয়কর তল্লাশির গল্প নিয়ে ফিরছেন তিনি। ছবির নাম দেওয়া হয়েছে ‘রেইড-টু’। আইআরএস আধিকারিক অমর পট্টনায়কের ভূমিকায় এবারেও থাকছেন বলিউডের অ্যাকশন হিরো অজয় দেবগন। ইতিমধ্যেই ছবির শুটিং শুরু করেছেন পরিচালক রাজ কুমার গুপ্তা। চলতি বছরের ১৫ নভেম্বর পদর্দায় মুক্তি পাবে ‘রেইড-টু’।

ছবিটি প্রযোজনা করেছেন টি সিরিজের ভূষণ কুমার, কৃষ্ণণ কুমার, অভিষেক পাঠক এবং মঙ্গত কুমার পাঠক। দিল্লি, মুম্বই, রাজস্থান ও উত্তরপ্রদেশেই মূলত ছবির শুটিং হবে। ‘রেইড’ ছবিতে অজয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন ইলিয়ানা ডি ক্রুজ। ছিলেন সৌরভ শুক্লা, গায়ত্রী আইয়ার। তবে ‘রেইড-টু’ ছবিতে অজয় ছাড়া আর কে-কে থাকছেন তা নিয়ে এখনও প্রযোজনা সংস্থা কিংবা পরিচালকের তরফে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে ইতিমধ্যেই ছবির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে। তাতে অবশ্য শুধু অজয় দেবগনকেই দেখা যাচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

৮ দিনে ১০০ কোটির ক্লাবে অক্ষয়, সলমনকে ছাড়ানোর দাবি ঘিরে চাঞ্চল্য

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

৫০ বছরেই সব শেষ! প্রয়াত জনপ্রিয় কমেডিয়ান রাজ শর্মা, শোক প্রকাশ বীর দাসের

ভক্তদের জন্যে সারপ্রাইজ, ‘ককটেল ২’-এ ভ্যারোনিকা হয়ে ঝড় তুলবেন দীপিকা!

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ