এই মুহূর্তে

অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে যাচ্ছেন হিমাচলের কংগ্রেস মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, সিমলা: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যাওয়া নিয়ে এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করেনি কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। দলের শীর্ষ নেতৃত্বের অবস্থানের তোয়াক্কা না করেই ওই দিন অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির থাকার সিদ্ধান্ত নিয়েছেন হিমাচল প্রদেশের মন্ত্রী বিক্রমাদিত্য সিংহ। সোমবার নিজেই সাংবাদিকদের ওই কথা জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেত্রী প্রতিভা সিংহের ছেলে তথা পাহাড়ি রাজ্যের পূর্তমন্ত্রী।

আগামী ২২ জানুয়ারি রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সোনিয়া গান্ধিকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র কর্তৃপক্ষ। পাশাপাশি বেশ কয়েকজন কংগ্রেস নেতাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। সেই তালিকায় রয়েছে হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের ছেলে বিক্রমাদিত্য সিংহ-ও। রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র কর্তৃপক্ষের আমন্ত্রণে সাড়া দিয়ে ২২ জানুয়ারি অযোধ্যায় যাবেন কিনা, তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেননি খাড়গে ও সোনিয়া। যদিও অনুষ্ঠানে অন্তত দলের তরফে কোনও প্রতিনিধি পাঠানোর জন্য চাপ বাড়ছে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের উপরে।

রাম লালার প্রাণ প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যাওয়ার ঘোষণা করে হিমাচল প্রদেশের পূর্তমন্ত্রী বলেন, ‘রামমন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধনে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানোয় আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদ নেতাদের কাছে কৃতজ্ঞ। এটা কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া যে কোনও হিন্দু ধর্মাবলম্বীর কাছেই গর্বের বিষয়। ভগবান রামের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির হওয়ার সৌভাগ্য সারা জীবনের এক বড় সম্পদ হয়ে থাকবে।’

Published by:

Share Link:

More Releted News:

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

বিনিয়োগকারীদের জন্য বড় চমক, প্রথমবার বোনাস শেয়ার দিচ্ছে LIC

গুগলের কোটি টাকার চাকরি ছেড়ে দুবাই, কেন এমন সিদ্ধান্ত নিলেন তনু পুরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ