চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন উত্তরপ্রদেশে বন্ধ স্কুল-কলেজ, মদের দোকান

নিজস্ব প্রতিনিধি, লখনউ: শুরু হয়েছে কাউন্টডাউন। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে রামলালার। আর রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন রাজ্যজুড়ে স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশের যোগী সরকার। পাশাপাশি ওই দিন রাজ্যে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। অর্থা‍ৎ ওই দিন মদ বিক্রি করা যাবে না।

রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার অযোধ্যায় উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৈঠকে তিনি নির্দেশ দেন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে গোটা শহরের সরকারি ভবনগুলিকে আলোকমালায় সাজাতে হবে। সন্ধ্যায় আতশবাজি প্রদর্শনীর আয়োজন করতে হবে। রামমন্দিরের অভিষেক অনুষ্ঠানের আগেই অযোধ্যাকে সম্পূর্ণ ঝা-চকচকে শহর হিসাবে গড়ে তুলতে হবে। কোথাও যেন কোনও নোংরা বা জঞ্জাল না দেখা যায়। আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হবে স্বচ্ছতা অভিযান।

পাশাপাশি রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সাক্ষী থাকতে দেশ-বিদেশ থেকে অযোধ্যায় প্রচুর ভক্ত ও পর্যটক উপস্থিত হবেন। শহর ঘুরতে তাদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য বিশেষ ট্যুরিস্ট গাইড চালুরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রামলালার প্রাণ প্রতিষ্ঠার মতো পুণ্যলগ্নে যাতে ভগবান রামের ভূমিতে মদ বিক্রি না হয়, সে দিকেও বিশেষ নজরদারি চালানোর জন্য প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Published by:

Share Link:

More Releted News:

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মতো ঘটনা, গ্রেফতার NGO-র চেয়ারম্যান

বদ্রীনাথের দৈব মানবকে ৪০ কেজি চাল ও মাংস নিবেদন, জানেন কি এই প্রাচীন প্রথা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ