বাসস্থান দেবেন প্রধানমন্ত্রী, নিশ্চিন্তে একাধিক সন্তান নেওয়ার পরামর্শ রাজস্থানের মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন রাজস্থানের মন্ত্রী বাবুলাল খারাদি। আদিবাসীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে উন্নয়ন মন্ত্রী বলেন, ‘আপনারা নিশ্চিন্তে একাধিক সন্তান নিতে পারেন। বাসস্থান নিয়ে চিন্তা করতে হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁদের থাকার জন্য বাসস্থান দেবে। কারণ আমাদের প্রধানমন্ত্রী চান না কেউ রাস্তায় ঘুমান।‘  

বাবুলাল খারাদির এই বিতর্কিত বক্তব্য নিয়ে শুরু হয়েছে সমালোচনা। মঙ্গলবার উদয়পুরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে খারাদি এ কথা বলেছিলেন। সেই সময় মঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা । খারাদি যখন এই বক্তব্য দেন, তখন শ্রোতাদের মধ্যে যারা ছিলেন তারা হেসে ওঠেন । শুধু তাই নয় খারাদির এই বক্তব্য শুনে অনুষ্ঠানে উপস্থিত জনপ্রতিনিধিদের একে অপরের দিকে তাকাতে দেখা যায়। জানা গিয়েছে, উদয়পুরের নাই গ্রামে ‘বিকসিত ভারত সংকল্প যাত্রা শিবির’-এর জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। সেখানেই এমন বিতর্কিত মন্তব্য করেন রাজস্থানের মন্ত্রী বাবুলাল খারাদি।

জনসভায় বক্তব্য রাখার সময় খারাদি আরও বলেন,’ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মোদিকে আবার ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করছে। কেন্দ্র এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা কমিয়েছে এবং রাজস্থানের ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার এখন উজ্জ্বলা যোজনার আওতায় ৪৫০ টাকায় সিলিন্ডার পাওয়া যাচ্ছে।‘

উল্লেখ্য, রাজস্থানের মন্ত্রী বাবুলাল খারাদির দুটি বিয়ে। তাঁর আট টি সন্তান রয়েছে, চার ছেলে এবং চার মেয়ে। তারা সকলেই উদয়পুরের কোটদা তহসিল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নীচলা থালা গ্রামে থাকে। তবে খারাদির এই বক্তব্য ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর