ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কাকে চায় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড, জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী ৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলতে নামছে অস্ট্রেলিয়া। সেই টি ২০ সিরিজে ডেভিড ওয়ার্নারকে চাইছেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক জর্জ বেইলি। উল্লেখ্য, টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেও এখনও পর্যন্ত টি ২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানাননি ওয়ার্নার।

ইতিমধ্যে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে অবসর নিয়েছেন ডেভিড ওয়ার্নার। শুধু টেস্ট সিরিজই নয়, ওয়ানডে থেকেও অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। তবে এখনও পর্যন্ত টি ২০ ফরম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেননি এই অস্ট্রেলিয় খেলোয়াড়। তিনি জানিয়েছেন, তিনি আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ, মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলা টি ২০ বিশ্বকাপে অংশ নিতে চান। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক জর্জ বেইলি জানান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি ২০ সিরিজে ওয়ার্নারকে দলে রাখা হবে। ওই সিরিজে অস্ট্রেলিয় তারকা খেলবেন বলেই আশা। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের মাটিতেও সিরিজ খেলবেন ওয়ার্নার। উল্লেখ্য, ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ার্নারের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী জুনে।

তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওয়ার্নার থাকতে পারবেন কিনা, তা নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কারণ, আইএলটি ২০ টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালসের সঙ্গে চুক্তিবদ্ধ ডেভিড ওয়ার্নার। সেই আইএলটি ২০ টুর্নামেন্ট খেলার জন্য ওয়ার্নার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নাও পারেন। আইএলটি ২০ টুর্নামেন্ট শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। এদিকে ৯ ফেব্রুয়ারি থেকেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজ শুরু হয়ে যাচ্ছে। এই টি ২০ সিরিজ চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য