Loading live market data...
Loading active stocks...
Connecting...

তিলজলায় প্রোমোটারকে পিটিয়ে খুন দুষ্কৃতীদের

Share:

নিজস্ব প্রতিনিধি : তোলা না পেয়ে কিছুদিন আগেই বেধড়ক মারধর করা হয় তিলজলার এক প্রোমোটারকে। শেষ পর্যন্ত বুধবার তিলজলার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় প্রোমোটারের। এই ঘটনায় দুষ্কৃতীদের বিরুদ্ধে এবার খুনের মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, মৃত প্রোমোটারের নাম সাদিক খান। তিনি নির্মাণকাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর কাছ থেকে দুষ্কৃতীরা তোলার টাকা চেয়েছিল। কিন্তু দুষ্কৃতীদের টাকা দিতে রাজি হননি ওই প্রোমোটার। গত পাঁচ ধরে নানাভাবে সাদিককে হুমকি দিয়ে আসছিল দুষ্কৃতীরা। শেষ পর্যন্ত গত রবিবার পাঞ্জাব মিলের কাছে দুষ্কৃতীরা চড়াও হয় প্রোমোটারের ওপর। প্রোমোটারের মাথায় আঘাত করা হয়। মারধরের ঘটনায় সাদিকের এক আত্মীয় আক্রান্ত হয়েছেন। এই ঘটনার পরই তিলজলা থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরইমধ্যে আক্রান্ত প্রোমোটারের মৃত্যু হওয়ায় এবার দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে মৃত সাদিক খানের স্ত্রী জানান, ‘গত পাঁচ মাস ধরেই ওরা টাকা চাইছিল। সাদিকের কাজও অনেকদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে। গত রবিবার ওকে ফোন করে গালিগালাজ করা হয়। যারা টাকা চাইছিল, তাঁদের সঙ্গে কথা বলে সাদিক বেরিয়ে যায়। কিন্তু এরপরে আর ফেরেনি। আমি ইনসাফ চাইছি।‘

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?