কেজরির পর এবার  হেমন্ত সোরেনকে সমন ইডির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জমি কেলেঙ্কারি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। ১৬ থেকে ২০ জানুয়ারির মধ্যে হেমন্ত সোরেনকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি।  এই নিয়ে আটবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠাল ইডি। সূত্রের খবর, তদন্তকারী আধিকারিকরা  হেমন্ত সোরেনের কাছে তাঁকে কোথায় জিজ্ঞাসাবাদ করা হবে চিঠিতে তাও জিজ্ঞাসা করা হয়েছে। অন্যদিকে এদিনই আবগারি দুর্নীতি মামলায় ইডি তলব করেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।

গত  ১৪ আগস্ট ইডি প্রথম ডেকে পাঠান হেমন্ত সোরেনকে। সেই সময় হাইকোর্টে সোরেন দাবি করেন, ঝাড়খণ্ডে রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্থিরতা তৈরি করার একমাত্র উদ্দেশ্য নিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ইডি-র দাবি, ঝাড়খণ্ডে মাফিয়াদের দ্বারা অবৈধভাবে জমির মালিকানা পরিবর্তনের একটি বিশাল চক্র- এর সঙ্গে  যোগসূত্র রয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাহেবগঞ্জে বেআইনি খনন সংক্রান্ত আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  ইডির দাবি ২০২১ সালে তিনি নির্বাচনী বিধি ভেঙে নিজের নামে খনির লিজ আদায় করেছিলেন। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন হেমন্ত সোরেন। 

প্রসঙ্গত, গত জুনে পাটনা এবং জুলাই মাসে বেঙ্গালুরুতে বিরোধী জোট ‘ইন্ডিয়ার’ বৈঠকে যোগ দিয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কেন্দ্র থেকে বিজেপিকে হটাতে বিরোধী মঞ্চ থেকে অন্যান্যদের মতো তিনিও ডাক দেন। তারপর থেকেই  সোরেনকে বারবার  ইডি তলব যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে লোকসভার আগে বারবার ইন্ডিয়া জোটের সদস্যদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করায় । তা নিয়ে বাড়ছে উদ্বেগ।  

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান