চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চাপে পড়ে রামমন্দির উদ্বোধনের দিন হাসপাতালের বহির্বিভাগ খোলা রাখার সিদ্ধান্ত এইমসের

নিজস্ব প্রতিনিধিঃ চাপে পড়ে বদলে গেল সিদ্ধান্ত। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) রাম মন্দিরের অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। রবিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানান হয়েছে।

 সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রোগীদের অসুবিধা এড়াতে এবং রোগীদের সেবার সুবিধার্থে বহির্বিভাগ খোলা থাকবে ২২ শে জানুয়ারি। সমস্ত ক্রিটিক্যাল ক্লিনিক্যাল কেয়ার পরিষেবা চালু থাকবে। সকল  বিভাগীয় প্রধান, ইউনিট প্রধান এবং শাখা কর্মকর্তাদের তাদের অধীনে কর্মরত সকল কর্মীরা সেদিন উপস্থিত থাকবেন।‘

উল্লেখ্য, ২০ শে জানুয়ারি দিল্লি এইমসের প্রশাসনিক আধিকারিক রাজেশ কুমারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল রাম মন্দিরের দিন অর্ধদিবস বন্ধ থাকবে। তবে সমস্ত জটিল ক্লিনিক্যাল পরিষেবা চালু থাকবে। কিন্তু রবিবার সকালেই বদলে গেল সেই চিত্র।

অন্যদিকে, অযোধ্যায় রাম মন্দির অভিষেক অনুষ্ঠান উপলক্ষে ২২ জানুয়ারি দিল্লির সরকারি অফিস অর্ধদিবস বন্ধ থাকবে।  অযোধ্যায় রামলালার মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান উপলক্ষে ২২ জানুয়ারি দিল্লির সমস্ত সরকারি অফিস, পুরসভা এবং অন্যান্য উদ্যোগে অর্ধদিবস ছুটি অনুমোদন করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ২২ জানুয়ারি দুপুর আড়াইটে পর্যন্ত সরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ জারি করেছেন।

 

 

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ