প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে জয়পুরে পৌঁছচ্ছেন ম্যাক্রোঁ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলতি  বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগদান করতে ভারতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার জয়পুরে আসছেন তিনি। জানা গিয়েছে, এদিন ম্যাক্রোঁ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বেশ কয়েকটি ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করবেন। এছাড়াও একটি রোড শোতেও যোগদান করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যন্তর মন্তরে সফরে যোগ দেবেন মোদি। এরপরে দুই নেতা যন্তর মন্তর থেকে সাঙ্গানেরি গেট পর্যন্ত একটি যৌথ রোড শোতে অংশ নেবেন এবং হাওয়া মহলে যাত্রাবিরতি করবেন। সূত্রের খবর, হাওয়া মহলে জয়পুরের বিশেষ মশলা চা থাকবে ফ্রান্সের প্রেসিডেন্টের জন্য। রামবাগ প্যালেসে ম্যাক্রোঁর জন্য একটি ব্যক্তিগত নৈশভোজের পরিকল্পনাও করা হয়েছে।

ফরাসি যুদ্ধবিমান ও সাবমেরিন কেনার জন্য কেন্দ্র ও ফরাসি সরকার যখন বহু বিলিয়ন ডলারের চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে তখন এই সফর অনুষ্ঠিত হচ্ছে। আশা করা হচ্ছে যে ভারতের প্রস্তাবিত ২৬ টি রাফাল যুদ্ধবিমান এবং তিনটি স্করপিয়ন সাবমেরিন কেনার বিষয়টি নিয়ে এদিনের দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হবে। ফ্রান্স ভারতের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ।

উল্লেখ্য, রাষ্ট্রপতি ম্যাক্রোঁ প্রজাতন্ত্র দিবস উদযাপনের আমন্ত্রণ গ্রহণ শেষ মুহুর্তের  করেছেন। গত বছর জুলাই মাসে ফ্রান্সের বাস্তিল দিবসের অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ করা হলে তিনি আসতে পারবেন না বলে জানিয়ে  দিয়েছেন।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪