চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত, রোহিতদের সংগ্রহ ১১৯/১

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: সকালে বল হাতে ইংলিশ ব্যাটারদের তুর্কি নাচন নাচিয়েছিলেন রবীন্দ্র জাদেজা-রবিচন্দ্রন অশ্বিনরা। দুপুরের পর ব্যাট হাতে ঝলসে উঠলেন যশস্বী জয়সোয়াল। আর সেই সুবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে কার্যত চালকের আসনে ভারত। দিনের শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ এক উইকেটে ১১৯ রান। ক্রিজে রয়েছেন যশস্বী জয়সোয়াল (অপরাজিত ৭০) এবং শুভমন গিল (অপরাজিত ১৪)।  

হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। কিন্তু শুরু থেকেই ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে চাপে পড়ে যায় সফরকারী দল।  প্রথম সেশনে ৩ উইকেট হারায়। মধ্যাহ্নভোজনের পরে হারায় পাঁচ উইকেট। রবিচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজাদের বিষাক্ত বোলিংয়ের সামনে একমাত্র মাথা উঁচু করে লড়াই চালালেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তাঁর ৭০ রানের ইনিংসের সুবাদে ২৪৬ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড। স্টোকস ছাড়া কোনও ব্যাটারই ভারতীয় স্পিনারদের সাবলীলভাবে খেলতে পারেননি। ভারতের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। দু’টি করে উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরা এবং অক্ষর পটেল।

জবাবে ব্যাট করতে নেমে সাবলীলভাবেই খেলতে শুরু করেন ভারতের দুই গোড়াপত্তনকারী ব্যাটসম্যান রোহিত শর্মা ও যশস্বী জয়সোয়াল। দুজনেই কার্যত একদিনের মেজাজে ব্যাট করতে থাকেন। বিশেষ করে যশস্বী ছিলেন অনেক বেশি আক্রমণাত্মক। ৪৭ বলে সাতটি চার ও দুই ছক্কার সাহায্যে টেস্ট কেরিয়ারের দ্বিতীয় অর্ধশতরান তুলে নেন ভারতের উদীয়মান ক্রিকেটার। যখনই মনে হচ্ছিল ওপেনিং জুটিতে শতরানের গণ্ডি পেরিয়ে যাবে টিম ইন্ডিয়া, তখনই রোহিতকে ফিরিয়ে ৮০ রানের জুটি ভাঙেন জ্যাক লিচ। সাজঘরে ফেরার আগে ২৭ বলে তিনটি চারের সাহায্যে ২৪ রান করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান যশস্বী ও শুভমন। দিনের শেষে দুজনেই অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে এদিন মাত্র ২৩ ওভার ব্যাট করেছে ভারতীয় দল।  

 

Published by:

Share Link:

More Releted News:

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

২৫ কোটির গ্রিনের লড়াকু ইনিংসের সৌজন্যে গুজরাতকে ১৮১ রানের লক্ষ্য দিল কলকাতা

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

আইপিএলে ধুম মাচাবেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক, শুভমনের দলে এন্ট্রি

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ