উত্তরপ্রদেশে ১১ টি আসনে লড়বে কংগ্রেস, ঘোষণা অখিলেশের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচন নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে প্রস্তুতি। এবার উত্তরপ্রদেশে আসন ভাগাভাগি নিয়ে টুইট করলেন  উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব । শনিবার টুইট করে অখিলেশ জানান, ‘আসন ভাগাভাগির প্রথম দফার আলোচনায় উত্তরপ্রদেশে ১১ টি  আসনে লড়বে কংগ্রেস। লোকসভা নির্বাচনে এই আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেসের সঙ্গে বৈঠক আশানুরূপ হয়েছে।‘

অখিলেশ আরও জানান, লোকসভা নির্বাচনে INDIA জোট এবং পিপলস ডেভেলপমেন্ট এজেন্ডা তথা ‘পিডিএ’ ইতিহাস পরিবর্তন করবে। এসপি, কংগ্রেস, তৃণমূল, ডিএমকে এবং আপকে নিয়ে গঠিত ২৮ সদস্য নিয়ে গঠিত হয়েছে বিরোধী INDIA জোট। পিডিএ’ মানে ‘পিপলস ডেভেলপমেন্ট এজেন্ডা’, যা জোটের সাধারণ ন্যূনতম কর্মসূচি। ৮ ০টি লোকসভা আসনের উত্তরপ্রদেশে জোট গঠনের জন্য সপা ও কংগ্রেসের মধ্যে আলোচনা চলছে। সপা ইতিমধ্যেই রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করেছে । তারা মোট সাতটি আসন পাবে। কংগ্রেসের সঙ্গে আলোচনা এখনও চলছে।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশে ৮০টি লোকসভা আসন রয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। ২০১৯ সালের নির্বাচনে, বিজেপি এবং তার সহযোগী আপনা দল (এস) ৮০ টি আসনের মধ্যে ৬২ টি আসন জিতেছিল, এসপি-বিএসপি জোট ১৫ টি আসন জিতেছিল এবং কংগ্রেস কেবল একটি আসন জিততে পেরেছিল। উল্লেখ্য জানা গিয়েছে  ২০২৪ সালে লোকসভা নির্বাচনে প্রায় ৫০টি আসনে লড়তে চলেছে কংগ্রেস।

 

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর