হোস্টেল থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের উদ্ধার হল ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। এবার কোটা নয় ঘটনাটি ঘটেছে  ঝাড়খণ্ডে।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের রাঁচিতে হস্টেলের ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে বছর কুড়ির ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ। রামগড় জেলার হেসলা গ্রামের বাসিন্দা ওই ছাত্র মঙ্গলবার আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে।

মেসরার বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজির (বিআইটি) ছাত্রের নাম পীযূষ রাজ।  রাঁচি সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লক্ষ্মীকান্ত জানিয়েছেন, ওই ছাত্রের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে  ওই যুবক বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়েছেন। মেসরা এলাকার সার্কেল ইন্সপেক্টর লক্ষ্মীকান্ত বলেন, “আমাদের প্রাথমিক তদন্তে জানা গেছে ওই পড়ুয়া ক্যাম্পাসের অন্যান্য শিক্ষার্থীদের থেকে নিজেকে দূরে রাখত। রাজ মঙ্গলবার হস্টেলের ঘরে ছিলেন এবং সকালে ক্লাসে যোগ দেননি। শুধু তাই নয় রাজ সন্ধ্যায় ক্যাম্পাসের এক অনুষ্ঠানেও যোগদান করেনি। আর তারপরেই হোস্টেলের ঘর থেকে উদ্ধার হয় রাজের ঝুলন্ত দেহ।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (আরআইএমএস) পাঠানো হয়েছে। ইতিমধ্যেই এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। কেন ওই পড়ুয়া আত্মহত্যা করল তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে এই আত্মহত্যা নিয়ে রাজের পরিবারের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর