চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মাথা নিচু করে চলতে শিখিনি’, ঝাড়খণ্ড বিধানসভায় দাঁড়িয়ে হুঙ্কার হেমন্তের

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: জমি কেলেঙ্কারি মামলায় ইডির হাতে তাঁর গ্রেফতারি পূর্বপরিকল্পিত বলে অভিযোগ করেছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। একই সঙ্গে তিনি এও অভিযোগ করেছেন তাঁর গ্রেফতারির ষড়যন্ত্রের পিছনে রাজভবনেরও বিশেষ ভূমিকা রয়েছে। তবে এদিন ফের মোদি সরকারের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা বলেছেন, ‘ছোট বেলা থেকেই মাথা উঁচু করে চলেছি। কখনও মাথা নিচু করে চলতে শিখিনি। কোনও চাপের কাছে মাথা নিচু করব না।’

জমি কেলেঙ্কারি মামলায় গত ৩১ জানুয়ারি বুধবার রাতে গ্রেফতার হয়েছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর জায়গায় নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বর্ষীয়ান জেএমএম নেতা চম্পাই সোরেন। মুখ্যমন্ত্রী হিসাবে সোমবার বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হয়েছেন তিনি। আদালতের অনুমতি নিয়ে ওই আস্থা ভোটে অংশ নিতে এদিন সকালে বিধানসভায় হাজির হন ইডির হাতে গ্রেফতার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যকরী সভাপতি।

আস্থা ভোটের উপরে বিতর্কে অংশ নিয়ে হেমন্ত বলেন, ‘আমি এখানে চোখের জল ফেলব বা। কেননা, দলিত এবং আদিবাসীদের চোখের জলের কোনও মূল্য নেই। ২০০০ সালে জমি কেলেঙ্কারির ঘটনা ঘটলেও এতদিন তা নজরে আসেনি। ২০১৯ সালে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পরেই কেলেঙ্কারি নজরে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির। চ্যালেঞ্জ করছি, আমার নামে এক ছটাক জমি রয়েছে এমন নথি পেশ করুক। যদি ওই নথি পেশ করতে পারে তাহলে শুধু রাজনীতি থেকেই সন্ন্যাস নেব না, ঝাড়খণ্ড ছেড়ে চিরদিনের জন্য চলে যাব।’ মোদি সরকার বেআইনি কাজকর্ম চালাচ্ছে বলে অভিযোগ করে হেমন্ত আরও বলেন, ‘কীভাবে আইনের গণ্ডির মধ্যে থেকে বেআইনি কাজকর্ম করতে হয়,  তা এদের (বিজেপির) কাছ থেকে শেখা উচিত।’

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ