Loading live market data...
Loading active stocks...
Connecting...

গুয়াহাটির পাঁচতারা হোটেলে খুন ব্যবসায়ী, গ্রেফতার কলকাতার দম্পতি  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গুয়াহাটির একটি পাঁচতারা হোটেলের নবতলার ঘরে পুনের এক তরুণ ব্যবসায়ীর খুনের দেহ উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম সুরেশ কাম্বলে। তিনি পুনের বাসিন্দা। গুয়াহাটির র‍্যাডিসন ব্লু হোটেল  থেকে তাঁর মৃত দেহ উদ্ধার করে পুলিশ।

 প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সোমবার রাতে বিকাশ ও অঞ্জলি সাউ ওই ব্যক্তিকে খুন করেছে। পুলিশ সূত্রে খবর অভিযুক্ত ওই দম্পতিরা হলেন কলকাতার বাসিন্দা।  শহর ছেড়ে পালানোর জন্য গুয়াহাটি বিমানবন্দরে ঢোকার ঠিক আগের মুহূর্তে দুজনকে গ্রেপ্তার করা হয়। হোটেলের সিসিটিভি ফুটেজ এবং হোটেলের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। এখনও পর্যন্ত তদন্তে জানা গেছে যে ওই দম্পতি কাম্বলেকে হত্যার লক্ষ্য নিয়েই গুয়াহাটি  এসেছিল । সন্দেহ করা হচ্ছে ওই অঞ্জলি সাউয়ের প্রাক্তন প্রেমিক ছিলেন কাম্বলে। তাই তাঁকে হত্যা করার চেস্টা করে দম্পত্তি।

বর্তমানে গুয়াহাটির মালিগাঁও থানায় অভিযুক্ত কলকাতা দম্পতিদের বিরুদ্ধে তদন্ত চলছে। এই পুরো ঘটনা নিয়ে তদন্ত এবং মামলা নিয়ে মঙ্গলবার দুপুর ২ টো নাগাদ জানাবে গুয়াহাটি পুলিশ । বর্তমানে ওই দম্পত্তিকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ওই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। তবে কি কারণে ওই যুবককে খুন করে দম্পতি তা নিয়ে জোরকদমে চলছে তদন্ত।

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রঙ লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

গুরুদক্ষিণা, অমিত শাহের মূর্তি বসছে মধ্য হাওড়ায়

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

স্কুটার দেওয়ার নামে বাবা-মাকে BMW উপহার ছেলের, ভাইরাল ভিডিও

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির