দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ছোটদের বিশ্বকাপ ফাইনালে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক বিপর্যয় সামলে শচিন দাস আর অধিনায়ক উদয় সাহরানের দুরন্ত ব্যাটিংয়ে ভর করে ছোটদের বিশ্বকাপ ফাইনালে পৌঁছল ভারত। মঙ্গলবার সেমিফাইনালে ৭ বল বাকি থাকতে হাতে ২ উইকেট নিয়েই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পৌঁছে গেল ফাইনালে।

দক্ষিণ আফ্রিকার উইললোমোর পার্কে এদিন প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে ২৪৪ রান তুলেছিল প্রোটিয়ারা। জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ইনিংসের প্রথম বলেই শূন্য রানে সাজঘরে ফিরে যান আদর্শ সিংহ। সেই ধাক্কা সামলানোর আগে ফের বিপর্যয়। চতুর্থ ওভারে আউট হয়ে যান ভারতের বড় ভরসা মুশির খান। তাঁর অবদান মাত্র চার রান। অন্য ওপেনার আর্শিন কুলকার্নিও বেশিদূর এগোতে পারেননি। মাত্র ১২ রান করে ত্রিস্তান লুসের বলে সাজঘরে ফেরেন তিনি। প্রিয়াংশু মোলিয়াকে (৫) ফিরিয়ে ভারতকে চরম চাপে ফেলে দেন ত্রিস্তান লুস। মাত্র ৩২ রানে চার উইকেট হারিয়ে রীতিমতো বিপর্যয়ের মুখে দাঁড়ায় ভারত। 

এর পরেই বদলে যায় খেলার রং। পঞ্চম উইকেটে জুটি বেঁধে দলকে বিপর্যয় থেকে টেনে তুলতে থাকেন অধিনায়ক উদয় সাহরান এবং শচিন দাস। মাথা ঠাণ্ডা করে দক্ষিণ আফ্রিকার বোলারদের আক্রমণ নির্বিষ করে দেন। সময় গড়াতেই হাত খুলে খেলতে থাকেন দুজনে। তবে উদয়ের চেয়েও বেশি আক্রমণাত্মক ছিলেন শচিন। দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন দুজনে। এক সময়ে মনে হচ্ছিল অনায়াসে শতরান পেয়ে যাবেন শচিন। কিন্তু শতরানের দোরগোড়া থেকে তাঁকে ফেরান কোয়েনা মাফাকা। ১১টি চার ও একটি ছয়ের সাহায্যে ৯৪ বলে ৯৬ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলে সাজঘরে ফেরেন শচিন। ভেঙে যায় ১৭১ রানের জুটি।

শচিন ফিরে যাওয়ার পরে দলকে জয় এনে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অধিনায়ক উদয় সাহরান। সাত নম্বরে নামা আরাভেল্লি অবনীশ মাত্র ১০ রান করে আউট হয়ে যান। দলীয় স্কোর বোর্ডে এক রান যোগ হতে না হতেই রান আউট হন মুরুগান অভিষেক (০)। অকারণে ঝুঁকি নিতে গিয়ে ব্যক্তিগত ৮১ রানে রান আউট হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক উদয় সাহরান। শেষ পর্যন্ত চার হাঁকিয়ে দলকে জয় এনে দেন রাজ লাম্বানি। তিনি চার বলে ১৩ রানে অপরাজিত থাকেন।

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার