ওড়িশায় পথ দুর্ঘটনায় আহত বঙ্গের ১৫ জন পর্যটক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ওড়িশার বালেশ্বর জেলার ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। বৃহস্পতিবার বাস দুর্ঘটনায় বাংলার  অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, প্রায় ৬৫ জন যাত্রী নিয়ে বাসটি পুরী থেকে পশ্চিমবঙ্গের বীরভূম জেলা হয়ে বাঁকুড়া যাচ্ছিল। আর সেইসময় বালেশ্বর জেলার নিধিপান্ডার কাছে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ঘটল বিপত্তি। ট্রাকটি ধাক্কা মারল যাত্রীবাহী বাসটিকে।

পুলিশ জানিয়েছে, যাত্রীদের বেশিরভাগই সামান্য আহত হয়েছেন। তাদেরকে বালেশ্বর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত প্রাণহানির কোন খবর পাওয়া যায়নি। বালেশ্বর জেলা প্রশাসন যাত্রীদের বাংলায় ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন এক আধিকারিক। ইতিমধ্যেই বাস এবং ট্রাকের চালকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই পুরো ঘটনাটি নিয়ে বালেশ্বর পুলিশ তদন্ত শুরু করেছে।  

উল্লেখ্য, ওড়িশায় পথ দুর্ঘটনার ঘটনা প্রথম নয়। এরআগেও এমন দুর্ঘটনা ঘটেছে। সম্প্রতি ওড়িয়ার  গঞ্জাম জেলার একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা হয়৷  বাস দুর্ঘটনায়  ১১ জনের মৃ্ত্যু হয় এবং  আহতের সংখ্যা ২০৷ এই দুর্ঘটনার জন্য  ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক গঞ্জাম জেলায় বাস দুর্ঘটনায় নিহত  মানুষের মৃত্যুর জন্য গভীর দুঃখ প্রকাশ করেছিলেন৷ পাশাপাশি মৃতদের পরিবারকে  তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেন ।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার