ছোটদের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিনের বিশ্বকাপ ফাইনালের মতোই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার সেমিফাইনালে শ্বাসরুদ্ধকরম্যাচে শেষ ওভারে পাকিস্তানকে এক উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে অজিরা।

টসে হেরে এদিন ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তানের ছোটরা। সামিল হুসেইন (১৭), শাহজাইব খান (৪), সাদ বেগ (৩), আহমেদ হাসান (৪), হারুন আরশাদরা (৮) তেমন সুবিধা করতে পারেননি। শেষ পর্যন্ত ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে অজি বোলারদের বিরুদ্ধে খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন আজান আওয়াইজ ও আরাফাত মিনহাস। দুজনে ৫৪ রানের জুটি গড়ে চরম লজ্জার হাত থেকে দলকে বাঁচান। আজানকে (৫২) ফিরিয়ে অস্ট্রেলিয়াকে ব্রেক থ্রু এনে দেন টম স্ট্রাকার। খুনি মেজাজে ব্যাট করতে থাকা আরাফাত মিনহাসকে (৫২) ফিরিয়ে পাক শিবিরে জোর ধাক্কা দেন টম ক্যাম্পবেল। মিনহাস সাজঘরে ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাক ব্যাটিং। ৪৮.৫ ওভারে ১৭৯ রানে গুটিয়ে যায় ইনিংস। অস্ট্রেলিয়ার পক্ষে টম স্ট্রাকার ২৪ রানে ৬ উইকেট নেন।  

জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ছিল মাত্র ১৮০ রান। ওই সহজ জয় তাড়া করতে নেমে মাথা ঠাণ্ডা করে দেখেশুনে খেলছিলেন দুই গোড়াপত্তনকারী ব্যাটার স্যাম কনস্টাস ও হ্যারি ডিক্সন। কিন্তু আলি রেজার বলে মাত্র ১৪ রানে কনস্টাস ফিরতেই ধসে পড়ে অস্ট্রেলিয়ার উপরের সারির ব্যাটিং লাইন আপ। পর পর সাজঘরে ফিরে যান হাগ ওয়েবজেন (৪), হারজস সিং (৫) ও রায়ান হিকস (০)। ৫৯ রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে অজিরা। শেষ পর্যন্ত পঞ্চম উইকেটে জুটি বেঁধে দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন হ্যারি ডিক্সন ও ওলি পিয়েক। দুজনে ৪৩ রান যোগ করেন। অর্ধশতরান করার পরেই আরাফাত মিনহাসের বলে সাজঘরে ফিরে যান ডিক্সন। এর পরে টম ক্যাম্পবেলকে সঙ্গে নিয়ে দলকে টেনে নিয়ে যেতে থাকেন পিয়েক। দুজনের জুটি ভাঙেন আরাফাত মিনহাস। ২৫ রানে ফিরে যান ক্যাম্পবেল। অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া হয় পিয়েকের (৪৯)। ফের বিপাকে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। পর পর দুই উইকেট হারিয়ে হারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সেখান থেকে মাথা ঠাণ্ডা করে খেলে শেষ ওভারে দলকে জয় এনে দেন রাফায়েল ম্যাকমিলান (অপরাজিত ১৯)।

পুজোর দিনে সন্তানকে বকাঝকা করলে বিপদ হওয়ার আশঙ্কা, জটিল সমস্যার সমাধান হবে

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী