চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কংগ্রেসকে ধাক্কা দিয়ে পঞ্জাবে ১৩ লোকসভা আসনে লড়ার ঘোষণা কেজরির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের মধ্যে অনৈক্য প্রকট হয়ে পড়ছে। পশ্চিমবঙ্গে একলাই ভোটে লড়ার কথা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জোট ছেড়েছেন নীতীশ কুমার, রাষ্ট্রীয় লোকদল নেতা জয়ন্ত চৌধুরী। আর শনিবার পঞ্জাবে লোকসভা ভোটে আম আদমি পার্টি একলাই লড়বে বলে জানিয়ে দিলেন দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। অর্থা‍ৎ পঞ্চ নদের তীরে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় যাচ্ছে না ঝাড়ু পার্টি।

পাঁচ বছর আগে পঞ্জাবে লোকসভা ভোটে ১৩টি আসনের মধ্যে আটটি আসনে জয়ী হয়েছিল কংগ্রেস। বিজেপি ও জোট সঙ্গী শিরোমণি অকালি দল পেয়েছিল ২টি করে আসন। আর অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি জিতেছিল একটি আসনে। সাঙ্গরুর থেকে জিতেছিলেন পঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান। তার পরে পঞ্চ নদ থেকে অনেক জল গড়িয়ে গিয়েছে। বিধানসভা ভোটে কংগ্রেসকে হঠিয়ে ক্ষমতা দখল করেছে আম আদমি পার্টি।

ইন্ডিয়া জোটের শরিক হওয়া সত্বেও পঞ্জাবে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়ে চলছেন মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান। তাঁর বক্তব্য, কংগ্রেসের সঙ্গে জোট গড়ে খুব একটা রাজনৈতিক ফায়দা পাওয়া যাবে না। বরং কংগ্রেসকে যে সব আসন ছেড়ে দেওয়া হবে সেখানে দল লড়লে জয়ের সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর যুক্তিকেই মেনে নিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এদিন তিনি জানিয়েছেন, ‘পঞ্জাবের ১৩ লোকসভা আসন এবং চণ্ডীগড় আসনটিতে প্রার্থী দেবে দল। কংগ্রেসের সঙ্গে কোনও রকম আসন সমঝোতায় যাবে না।’ যদিও কেন পঞ্জাবে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা ভেস্তে দিলেন তা নিয়ে কিছু বলেননি আপ সুপ্রিমো।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ