Loading live market data...
Loading active stocks...
Connecting...

দেবের বিরোধিতার মাশুল গুনছেন শঙ্কর দলুই, হারালেন পদ

ধাক্কা খেলেন শঙ্কর দলুই। দেবের বিরোধী হিসাবে পরিচিত এই তৃণমূল নেতার এদিন পদই কেড়ে নিয়েছেন মমতা ও অভিষেক। জিতে গেলেন দেব।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটা অডিও ক্লিপ। সোশ্যাল মিডিয়াতে তা ভাইরাল হতেই, ঝড় উঠেছিল রাজ্য রাজনীতিতে। সেই ঝড়ের কেন্দ্র ছিল পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার ঘাটাল(Ghatal) লোকসভা কেন্দ্র যেখান থেকে ১০ বছর ধরে তৃণমূল কংগ্রেসের সাংসদ(TMC MP) হিসাবে রয়েছেন বাংলা চলচ্চিত্রের নায়ক সুপারস্টার দেব(Deb) থুড়ি দীপক অধিকারী। সম্প্রতি লোকসভার শেষ অধিবেশনের শেষ দিনে এক আবেগময় বক্তব্যে দেব কার্যত বুঝিয়ে দিয়েছিলেন তিনি আর ভোটে দাঁড়াচ্ছেন না। কিন্তু হাল ছাড়েনি তৃণমূল। গতকালই জোড়া বৈঠকে তাই বসতে হয়েছে দেবকে। প্রথম বৈঠক ছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) সঙ্গে এবং দ্বিতীয় বৈঠক ছিল খোদ দলের সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে। সেই জোড়া বৈঠক সেরে দেব জানিয়েছিলেন, তিনি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি তাঁকে ছাড়বে না। অগত্যা তিনিই যে ঘাটাল থেকে ২৪’র ভোটে(General Election 2024) তৃণমূলের প্রার্থী হতে চলেছেন সেই ইঙ্গিতও দিয়ে দিলেন। সেই বৈঠকের ২৪ ঘন্টার মধ্যেই ধাক্কা খেলেন শঙ্কর দলুই(Shankar Dolui)। দেবের বিরোধী হিসাবে পরিচিত এই তৃণমূল নেতার এদিন পদই কেড়ে নিয়েছেন মমতা ও অভিষেক।

 তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শঙ্কর দলুই দেবের বিরুদ্ধে অপপ্রচার করতে ওই অডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়াতে ভাসিয়ে দিয়েছিলেন। লক্ষ্য ছিল, নিজে ঘাটালে প্রার্থী হওয়া। কিন্তু সেই গুড়ে বালি ঢেলে দিয়েছে খোদ মমতা ও অভিষেক দুইজনই। কেননা তাঁরা জানেন দেবকে ধরে রাখা মানে তৃণমূলের পক্ষে গ্রাম বাংলার ভোটকে ধরে রাখা। শঙ্করকে কয়জন চেনে বা মানে! দল পাশ থেকে সরে দাঁড়ালে তিনি জিরো ভিন্ন কিছুই থাকবেন না। দেব কিন্তু হিরো হয়েই থাকবে। অগ্যতা কোপ শঙ্করের পদে। এদিন  দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে অপসারিত করা হচ্ছে শঙ্কর দলুইকে। তাঁর জায়গায় ঘাটাল সাংগঠনিক জেলার নতুন চেয়ারম্যান হচ্ছেন রাধাকান্ত মাইতি। শঙ্কর যে শুধু তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান ছিলেন তাই নয়, তিনি ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়কও। কিন্তু তার সঙ্গেই দেবের লাগাতার সঙ্ঘাত চলছিল বলে খবর। দেব নিজে সেই সঙ্ঘাত কোনওদিন প্রকাশ্যে আনেননি। কিন্তু শঙ্কর তাঁর কদর্য রাজনীতির খেলা খেলতে পিছুপা হননি। দেবের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে ২৪’র ভোটে ঘাটাল থেকে দেব ফের তৃণমূলের প্রার্থী হলে শঙ্কর পিছন থেকে ছুরি মারতে পারেন। তাঁকে হারিয়ে দিতে পারেন। কিন্তু মমতা আর অভিষেকের খেলায় সেই ভোটের আগেই নিজেই হেরে গেলেন শঙ্কর। জিতে গেলেন দেব।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ

মাত্র ৭ ঘন্টায় পক প্রণালী পার করে ইতিহাস গড়লেন বঙ্গতনয়া আফরিন

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

আর্টিস্ট ফোরামে ইস্তফাপত্র পাঠালেন দিগন্ত বাগচী, কেন এমন সিদ্ধান্ত অভিনেতার?

নন্দীগ্রাম আসন কি ছাড়বেন শুভেন্দু?‌ মুখ্যমন্ত্রীর বাসস্থানে এবার আসছে বদল!‌

রবিবার দুপুরে মুখ্যমন্ত্রীর মধ্যাহ্নভোজনে এলাহি আয়োজন,কী কী ছিল পাতে…

ঠান্ডা ঘরে বসা পছন্দ নয়, মানুষের দুয়ারে গিয়ে সমস্যার কথা শুনছেন জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর

‘সন্তানদের আমার বিরুদ্ধে মগজধোলাই করা হচ্ছে’, মাতৃদিবসে আবেগপ্রবণ সেলিনা

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

মাছে-ভাতে বিজেপি! ক্ষমতায় এসেই কব্জি ডুবিয়ে ‘মধ্যাহ্নভোজ’ সারলেন দিলীপ ঘোষ

উত্তরবঙ্গ মেডিকেলে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে সাফল্য, নবজন্ম ইসলামপুরের সাবেরার

একের পর এক ম্যাচে খারাপ ফর্ম, কোটি টাকার দুই তারকাকে নিয়ে প্রশ্নের মুখে RCB