আগরপাড়াতে আক্রোশে বালককে খুন করে প্রতিবেশী যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরপাড়া: আগরপাড়াতে আট বছরের বালক ইন্তাজ হুসেনকে খুন করে প্রতিবেশী যুবক। শনিবার খড়দহ থানা পুলিশ প্রতিবেশী যুবক নুর হাসানকে গ্রেফতার করে। রবিবার ব্যারাকপুর আদালতে প্রতিবেশী যুবককে পুলিশ পেশ করলে তদন্তের স্বার্থে বিচারক তাকে ১৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। ধৃত যুবক আগরপাড়া নিউ লাইন এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ শে জানুয়ারি বিকেল থেকে আগরপাড়ার আট বছরের ইন্তাজ নিখোঁজ হয়ে যায়। সে রাতেই ইন্তাজের পরিবার থানায় অভিযোগ দায়ের করে। এরপর  ৩’রা ফেব্রুয়ারি দুপুরে ইন্তাজের বাড়ি থেকে দেড়শ মিটার দূরে একটি বন্ধ কারখানার ভেতরের পুকুরে বালকের দেহ ভাসতে দেখে পুলিশ। প্রথম মৃতদেহটি ওই বালকের তিতা নাসিম সনাক্ত করে। মৃতদেহটি হাত বাধা ছিল মুখে কাপড় বোঝা অবস্থায় ছিল। মৃত উদ্ধার হওয়ার পর স্থানীয় মানুষজন ক্ষিপ্ত হয়ে বিটি রোড(B.T.Road) অবরোধ করে।

তারা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর পুলিশ তদন্তে নেমে ওই এলাকার বেশ কয়েকজনকে থানায় ডেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে। সেই জিজ্ঞাসাবাদে সূত্র ধরেই এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে পাওয়া বয়ান অনুযায়ী জালারকাকে গ্রেফতার করে পুলিশ। ব্যারাকপুরের উপনগরপাল(DC) (সেন্ট্রাল) কুলদীপ সোনাওয়ানে জানিয়েছেন, ৩০ শে জানুয়ারি প্রত্যক্ষদর্শীরা দেখেছিলেন, ওই বন্ধ কারখানার পাঁচিলের একদিক থেকে আরেকদিকে ওই বালককে টেনে নিয়ে নামাচ্ছেন ধৃত যুবক। ওই যুবক মানসিক অস্থিরতার সমস্যায় রয়েছে। তার থেকেই পুরনো কিছু রাগের প্রতিশোধ নিতে গিয়ে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে পুলিশ মনে করছে। জেরার মুখে ওই যুবক খুনের কথা স্বীকার করেছে বলে জানা গিয়েছে। ইন্তাজ কে কারখানার ভেতরে এনে প্রথমে শাশ্রুত করে খুন করেছে তারপর জঙ্গলে পড়ে থাকা দড়ি দিয়ে ইন্তাজের হাত বাঁধে এরপর জামা খুলে সেটি ছিড়ে তার মুখে গুঁজে দিয়ে তারপর মৃতদেহটি পুকুরে ফেলে দেয়। পুলিশ ধৃত যুবককে নিয়ে ঘটনাস্থলে গিয়ে গোটা বিষয়টি সরজেমিনে তদন্ত করেন। তদন্তে পুলিশ আরো জানতে পেরেছে ৩০ শে জানুয়ারির কয়েক দিন আগে ওই বালকের সঙ্গে ধৃত যুবকের বচসা হয়েছিল কারণ মৃত বালক রাস্তায় দেখলেই নানাভাবে ধৃত যুবককে বিরক্ত করত।

এ নিয়ে অনেকদিন ধরেই ওই বালকের উপরে রাগ ছিল ধৃত যুবকের। ওই ঝগড়ার পর আরো আক্রোশ বেড়ে গেছিল তার ওপর। ঘটনার দিন দুপুরে বৃষ্টির পরিত্যক্ত কারখানার সামনে ঘোরাঘুরি করছিল ধৃত যুবক। বিকালে সেখানে বালক ইন্তাজ আসতেই তাকে হাত ধরে টেনে ইস্রে পাচিলের ওপর থেকে বন্ধ কারখানার ভিতরে নিয়ে যায় ধৃত যুবক। ওই কারখানার ভিতরে অনেকে নেশা করতেন। কয়েকজন এই বিষয়টি দেখতে পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওই এলাকার আশেপাশের সিসিটিভি(CCTV) ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করে খরদা থানার পুলিশ। এরপর তাদের বয়ান মিলিয়ে শনিবার নিউ লাইন থেকে জালারকাকে গ্রেফতার করে পুলিশ। তার সঙ্গে আর কেউ ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই খুনের ঘটনা ঘটানোর কয়েকদিন আগে ঝগড়ার জেরে আরোও এক প্রতিবেশীকে ধৃত যুবক ছুরি দিয়ে হামলা করেছিল বলেও পুলিশ তদন্তে জানতে পেরেছে।

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

প্রাণনাশের হুমকি, ‘গভর্নর’-এ অভিনয় করতে ভয় পেয়েছিলেন মনোজ বাজপেয়ী

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা

মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকে পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত নথিপত্র

মহিষ ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি করল তারেক সরকার

নিষ্পাপ শিশুর ওপর ‘পৈশাচিক’ অত্যাচার, ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠবেন…

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করল শতাধিক গ্রামবাসী

ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণ-তরুণীর দেহ, হাড়হিম ঘটনা গল্ফগ্রিনে

বুলডোজার অভিযানে ফাঁকা দমদম জংশন স্টেশন চত্বর, খুশি নিত্যযাত্রীরা