Loading live market data...
Loading active stocks...
Connecting...

জিআই হিসাবে স্বীকৃতি পেল রংপুরের হাঁড়িভাঙা আম

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: টাঙাইল শাড়ির জিআই তকমা নিয়ে পড়শি ভারতের সঙ্গে বিরোধের মধ্যেই বাংলাদেশের আরও চারটি পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) হিসাবে অনুমোদন পেয়েছে। ওই চার পণ্যের মধ্যে রয়েছে রংপুরের হাঁড়িভাঙ্গা আম, মৌলভীবাজরের আগর, আগর আতর এবং মুক্তগাছার মন্ডা। সোমবার চারটি পণ্যকে জিআই পণ্য হিসেবে অনুমোদন দিয়ে জার্নাল প্রকাশ করেছে শিল্প মন্ত্রক। এ নিয়ে বাংলাদেশের ২৮টি পণ্য জিআই হিসাবে স্বীকৃতি পেল। উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই ‘আম দৌত্য’ হিসাবে বিশেষ ভূমিকা পালন করে আসছে হাঁড়িভাঙা আম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়দের কাছে মরসুমি ফল  হিসাবে হাঁড়িভাঙা আম উপহার হিসাবে পাঠিয়ে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

২০১৬ সালে বিশ্ববিখ্যাত জামদানি শাড়ি বাংলাদেশে প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়। তার পরে গত ৮ বছরে আরও একাধিক পণ্যকে জিআই হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। ওই পণ্যগুলি হলো-বাংলাদেশের ইলিশ, চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম, বিজয়পুরের সাদা মাটি, দিনাজপুর কাটারীভোগ, বাংলাদেশ কালোজিরা, রংপুরের শতরঞ্জি, রাজশাহী সিল্ক, ঢাকাই মসলিন, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম, বাগদা চিংড়ি,  শীতল পাটি, বগুড়ার দই, তুলসিমালা ধান, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম, চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম, নাটোরের কাঁচাগোল্লা, ব্ল্যাক বেঙ্গল ছাগল, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই এবং কুষ্টিয়ার তিলের খাজা।

শিল্প মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আরও দুটি পণ্য জিআই পণ্য হিসেবে অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। সেগুলি হল জামালপুরের নকশি কাঁথা এবং যশোরের খেজুর গুঁড়। আগামী সপ্তাহেই ওই দুই পণ্য জিআই হিসাবে স্বীকৃতি পাবে বলে আশা করা হচ্ছে।

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার