দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মঙ্গলবার দিল্লি সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক ময়দানে ও প্রচার সভায় বিজেপিকে একচুল জমি ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস। ভোটের ময়দানেও বিজেপিকে আক্রমণ শানাতে তৈরি তৃণমূল। এবার সংসদের অন্দরে শীতকালীন অধিবেশনে কী রণনীতি হবে তৃণমূল কংগ্রেসের। তা ঠিক করতেই আগামী মঙ্গলবার দিল্লি যাচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মঙ্গলবার দুপুর ১ টায় দিল্লিতে সংসদ ভবনের ৬৩ নম্বর ঘরে দলের সাংসদদের নিয়ে বৈঠক করবেন অভিষেক।

বাদল অধিবেশনে রাজ্যসভায় হট্টগোলের জন্য তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ দোলা সেন ও শান্তা ছেত্রীকে শীতকালীন অধিবেশনে সাসপেন্ড করেছে চেয়ারম্যান। সেই ঘটনার তীব্র প্রতিবাদ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। সংসদ ভবনে গান্ধিমূর্তির পাদদেশে লাগাতার অবস্থান বিক্ষোভ করছে তৃণমূল। রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন জানিয়েছেন, আগামী ২৩ ডিসেম্বর অর্থাৎ যতদিন শীতকালীন অধিবেশন চলবে ততদিন ধর্না দেবেন সাসপেন্ডেড সাংসদরা। সেই বিষয়ে আর কী রণকৌশল থাকবে তা নিয়ে আলোচনা করবেন অভিষেক। সংসদের ভিতরে কিংবা বাইরে কংগ্রেসকে ছাড়া বিরোধীদের নিয়ে কীভাবে আন্দোলন ও কেন্দ্রের বিরোধিতা করা যায় তা আলোচনা করবেন অভিষেক।

আর সেই কারণেই মঙ্গলবার দিল্লি উড়ে যাচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ। সূত্রের খবর, তিনিও আগামী সপ্তাহে সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দেবেন। সেখান থেকেই গোয়াতে আগামী ১৩ ডিসেম্বর তৃণমূল নেত্রীকে নিয়ে যাবেন অভিষেক। পশ্চিম ভারতের এই দ্বীপরাষ্ট্রে সংগঠনের কাজ ও যোগদান মেলার কাজ করবে তৃণমূল।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ