লোকসভা ভোটে তফশিলি-আদিবাসীদের কাছে টানার নির্দেশ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: একেই বলে শঠে শাঠ্যং। আদিবাসী ও তফশিলি ভোটেই গত লোকসভায় বঙ্গে বাজিমাত করেছিল পদ্ম শিবির। এবারেও ওই দুই সম্প্রদায়কে পাখির নিশানা করেছেন অমিত শাহ-জেপি নাড্ডারা। বিজেপির ওই কৌশল মোকাবিলায় তফশিলি জাতি ও আদিবাসীদের সাংগঠনিকভাবে কাজে লাগানোর সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস নেতৃত্বও। রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে তফশিলি জাতির ১০ জন এবং আদিবাসী সম্প্রদায়ের ৫ জনকে সাংগঠনিক কাজকর্মে সামিল করার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দুয়ারে কড়া নাড়ছে লোকসভা ভোট। আর দিল্লি দখলের ভোটযুদ্ধে দলীয় রণকৌশল কী হবে তা চূড়ান্ত করতে শুক্রবার বিধায়ক-সাংসদ ও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সুব্রত বক্সিরা। সূত্রের খবর, বৈঠকে প্রতি বিধানসভা কেন্দ্রে ১০ জন তফশিলি জাতি ও ৫ জন আদিবাসীর নামের তালিকা তৈরির নির্দেশ দেন তৃণমূলের সাধারণ সম্পাদক।  আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে ওই তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সুর চড়ানোর জন্য দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন অভিষেক। আগামী ১৫ দিন রাজ্যের প্রতিটি বুথে বুথে কর্মসূচি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১ ও ২ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে সভা হবে। ১০০ দিনের কাজে যাঁরা টাকা পাবেন রাজ্য সরকারের কাছ থেকে  তাঁদের নিয়ে সভা করতে হবে। বুথ সভাপতিরা পাড়ার চায়ের দোকানে বসে মানুষকে ১০০ দিনের বঞ্চনার কথা বোঝাবেন। বুথ ভিত্তিক সৈনিক গঠনের সিদ্ধান্ত হয়েছে। ২৯ তারিখের মধ্যে প্রতি বুথ থেকে ৪ জন করে কর্মীর নাম পাঠানোরও  নির্দেশ দিয়েছেন অভিষেক।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ