মুম্বই বিমানবন্দরে যাত্রী মৃত্যুর ঘটনায় এয়ার ইন্ডিয়াকে কারণ দর্শাও নোটিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মুম্বই বিমানবন্দরে হুইল চেয়ারের অভাবে হেঁটেই অভিবাসন দফতরে যাওয়ার পথে মৃত্যু হয়েছিল এক যাত্রীর। ওই লজ্জাজনক ঘটনা নিয়ে ঘুম ভেঙে নড়েচড়ে বসল অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়াকে কারণ দর্শানোর নোটিশ ধরিয়েছে। আগামী সাত দিনের মধ্যেই ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। ডিজিসিএ’র কারণ দর্শানো নোটিশ নিয়ে অবশ্য মন্তব্য করতে চায়নি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

গত সোমবার নিউ ইয়র্ক থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে চেপে স্ত্রীর সঙ্গে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলেন অশীতিপর এক ভারতীয় বংশোদ্ভুত যাত্রী। বিমান বুকিংয়ের সময় নিজের এবং স্ত্রীর জন্য দু’টি হুইলচেয়ারের আবেদন করেছিলেন তিনি। কিন্তু বিমানবন্দরে নামার পরে ওই যাত্রী জানতে পারেন, হুইল চেয়ারের অভাব থাকায় তাঁদের দুজনকে ওই সুবিধা দেওয়া যাচ্ছে না। একজনকে হুইল চেয়ার বরাদ্দ করা যাবে।

ওই কথা শুনে স্ত্রীকে হুইলচেয়ারে বসিয়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেন ওই বৃদ্ধ। বিমানবন্দরের ভিতর প্রায় দেড় কিলোমিটার পথ হেঁটে এগোতে গিয়ে অসুস্থবোধ করতে শুরু করেন তিনি। বিমানবন্দরের চিকিৎসক পরীক্ষা করে জানান যে হৃদরোগে আক্রান্ত হয়েছেন ওই বৃদ্ধ। সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানকার চিকিৎসকেরা বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন। ওই লজ্জাজনক ঘটনার পরেও নিজেদের ভুল স্বীকার করতে চাননি এয়ার ইন্ডিয়ার আধিকারিকরা। উল্টে মৃত যাত্রীকেই কাঠগড়ায় তুলে দায় এড়ানোর চেষ্টা চালিয়েছেন। এয়ার ইন্ডিয়া আধিকারিকদের এমন অমানবিক ভূমিকায় যথেষ্টই ক্ষুব্ধ ডিজিসিএ। এদিন রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত রতন টাটার মালিকানাধীন বিমান সংস্থাকে কারণ দর্শানোর নোটিশ ধরিয়েছে।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ