টেস্টে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড যশস্বীর

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজকোট টেস্টে দ্বিশতরান করে টেস্টে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড গড়লেন যশস্বী জয়সওয়াল। মোট ১২টি ছয় মেরেছেন তিনি। এতদিন ধরে এই কৃতিত্ব ছিল পাকিস্তানের খেলোয়াড় ওয়াসিম আক্রমের। এবার তাঁর সঙ্গে জায়গা করে নিলেন যশস্বীও।

রাজকোট টেস্টে এদিন ২১৪ রান করে অপরাজিত থাকেন যশস্বী। এই ২১৪ রানের মধ্যে রয়েছে ১৪টি চার ও ১২টি ছয়। এক ইনিংসে এত বেশি ছয় মারার ঘটনা এর আগে একবারই হয়েছিল। ১৯৯৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১২টি ছয় মেরে রেকর্ড গড়েছিলেন পাকিস্তানের অলরাউন্ডার ওয়াসিম আক্রম। এবার সেই আক্রমের সঙ্গে এক আসনে বসলেন যশস্বী জয়সওয়াল। পাশাপাশি ছয় মারা নিয়ে আরও একটি রেকর্ড গড়ে ফেলেছেন যশস্বী। জানা গিয়েছে, যশস্বীই প্রথম ব্যাটসম্যান যিনি একটি টেস্ট সিরিজে কুড়িটির বেশি ছয় মারলেন।

যশস্বীর এই কীর্তির ফলে ছয় মারার ক্ষেত্রে বিশ্ব রেকর্ড করে ফেলেছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজেই সবচেয়ে বেশি ছয় মেরেছে রোহিত শর্মার দলের খেলোয়াড়রা।এখনই মোট ৪৮টি ছয় মেরেছেন ভারতীয় দলের খেলোয়াড়রা। এর আগে ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ৪৭টি ছয় মেরেছিল টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা। একইসঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে একবার ৪৩টি ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪০টি ছয় মারার অভিজ্ঞতা রয়েছে ভারতীয় দলের খেলোয়াড়দের।

 

কঠোর পরিশ্রমের ফল পাবেন, হঠাৎ ভ্রমণের সুযোগ, কর্মক্ষেত্রে মনের কথা কাউকে জানাবেন না

মরক্কোকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন এমবাপেরা

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা