Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ নিচে নামল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিশ্বগুরু হওয়ার স্বপ্ন দেখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের রাম ধাক্কা খেলেন। বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে ফের এক ধাপ নিচে নামল ভারত। ২০২৩ সালে যেখানে শক্তিশালী পাসপোর্ট সূচকে ভারতের স্থান ছিল ৮৪, তা ২০২৪ সালে দাঁড়িয়েছে ৮৫তম। সৌদি আরব ও মলদ্বীপের চেয়েও নিচে অবস্থান বিশ্বগুরু হওয়ার অলীক স্বপ্ন দেখা ভারতের। 

বেসরকারি সংস্থা হেনলের পক্ষ থেকে বিশ্বজুড়ে শক্তিশালী পাসপোর্টের সূচক প্রকাশ করা হয়েছে। ওই সূচকে যুগ্মভাবে শীর্ষস্থানে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর এবং স্পেন। ওই দেশগুলির নাগরিকরা ১৯৪ দেশে বিনা ভিসাতেই প্রবেশের অধিকার পেয়ে থাকেন। শক্তিশালী পাসপোর্টের নিরিখে দ্বিতীয়স্থানে রয়েছে সুইডেন, ফিনল্যান্ড ও দক্ষিণ কোরিয়া। তিন দেশের নাগরিকরা শুধুমাত্র পাসপোর্ট দেখিয়েই ১৯৩ দেশে ঢোকার অনুমতি পান। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া। ওই দেশের নাগরিকরা ১৯২ দেশে ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি পান।

গত বছর অর্থা‍ৎ ২০২৩ সালে হেনেলের শক্তিশালী পাসপোর্ট সূচকে ৮৪তম স্থানে ছিল ভারত। গত বছর ভারতীয়রা ৬০ দেশে বিনা ভিসাতেই প্রবেশের অধিকার পেতেন। আর বর্তমানে ৬২ দেশে ভারতীয় পাসপোর্ট দেখিয়েই বিনা ভিসায় প্রবেশ করা যায়। তবুও সূচকে এক ধাপ পিছিয়েছে ভারত। দুই পড়শি দেশ পাকিস্তানের স্থান ১০৬তম। আর বাংলাদেশ এক ধাপ পিছিয়ে ১০২তম স্থানে নেমে গিয়েছে। সবচেয়ে লজ্জার হল, যে মলদ্বীপকে ভারতীয়রা তুচ্ছতাচ্ছিল্য করছিলেন সেই দেশের পাসপোর্ট ভারতের তুলনায় শক্তিশালী।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের