কনফারেন্স ভিডিও কলে প্রেমিকাও, সেতু থেকে মরণ ঝাঁপ যুবকের

লাইভ ভিডিও কনফারেন্স কলেই ধীরজ প্রজাপতি নামে ওই যুবক প্রেমিকা-সহ পরিবারের সদস্যদের জানায় সে আত্মহত্যা করতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রবিবার মধ্যরাতে একে একে পরিবারের কয়েকজনকে ভিডিও কলে যোগ করেন জলপাইগুড়ির এক যুবক পৌঁছে যায় তিস্তা ব্রিজে। এরপর ওই কনফারেন্স ভিডিও কলে যোগ করেন প্রেমিকাকেও। লাইভ ভিডিও কনফারেন্স কলেই ধীরজ প্রজাপতি নামে ওই যুবক প্রেমিকা-সহ পরিবারের সদস্যদের জানায় সে আত্মহত্যা করতে চলেছে। দাবি, কেউ কিছু বুঝে ওঠার আগই তিস্তা ব্রিজ থেকে মরণ ঝাঁপ দেয় ধীরজ। সঙ্গে সঙ্গেই ধীরজের পরিবারের সদস্যরা পুলিশের দ্বারস্থ হন। খবর পেয়েই জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ তিস্তা ব্রিজে পৌঁছে যায়। রাতেই সার্চ লাইট জ্বালিয়ে কিছুটা খোঁজাখুঁজি করে পুলিশ। কিন্তু রাতের অন্ধকারে তল্লাশি অভিযান আর চালানো সম্ভব হয়নি।

সোমবার সকাল থেকেই চলছে তল্লাশি অভিযান। এদিন পুলিশের সঙ্গে তিস্তা নদীতে তল্লাশি চালাচ্ছেন সিভিল ডিফেন্স কর্মীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও যুবকের দেহ পাওয়া যায়নি। তবে কেন এই কাণ্ড ঘটালেন ওই যুবক সেটা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ধীরজের দাদা মনোজ প্রজাপতি বলেন, ‘আমার ভাইয়ের দোকান ছিল। রবিবার রাত ১২টা নাগাদ আমাদের সকলকে ভিডিয়ো কল করে আত্মহত্যা করার কথা জানায়। আমরা কিছু বুঝে ওঠার আগে ও তিস্তা সেতু থেকে ঝাঁপ দেয়। তবে ঘটনার তদন্ত শুরু করেছে কোতয়ালি থানার পুলিশ। পরিবারের দাবি, সেভাবে কোনও সমস্যা ছিল না ধীরজের। ফলে তাঁরা বুঝতেই পারছেন না কেন আত্মহত্যা করার চেষ্টা করল ধীরজ। তবে পুলিশের প্রাথমিক অনুমান প্রেমঘটিত কারণেই ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছেন ওই যুবক। 

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়