Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিয়ে করতে এসে আই ফোন খোয়ালেন তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধি : টিকটকের মাধ্যমে প্রেম। সেই প্রেমের টানে বাংলাদেশে এসেছিলেন বিয়ে করতে। বিয়ে করতে এসে শেষ পর্যন্ত নিজের আই ফোনটি খুইয়ে বসলেন ইন্দোনেশিয়ার এক তরুণী। এই ঘটনায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

গত ১৭ ফেব্রুয়ারি বিয়ে করতে বাংলাদেশে আসেন ইন্দোনেশিয়ার তরুণী ইফহা। এরপর ২৩ ফেব্রুয়ারি বিয়ের জন্য সাজতে শিবচরের একটি বিউটি পার্লারে যান ওই তরুণী। প্রথমদিকে নিজের হাতেই আই ফোনটি রেখেছিলেন ইফহা। পরে কিছুক্ষণের জন্য ফোনটিকে পার্লারের একটি টেবিলের ওপর রেখেছিলেন বলে জানা যায়। এরপর থেকেই ইফহার আই ফোনটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে্ না। ইন্দোনেশিয়া থেকে বিয়ে করতে এসে এমন একটি অভিজ্ঞতার সম্মুখীন যে তাঁকে হতে হবে, তা বোধহয় কল্পনাও করতে পারেননি ওই তরুণী। জানা গিয়েছে, ২০১৮ সালে মাদারিপুরের শিবচরের ছেলে শামীম মাতবর সিঙ্গাপুর যান। সেখানেই টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছিল ইফহার সঙ্গে। মা, বাবা ইন্দোনেশিয়ায় থাকলেও ইফহা সিঙ্গাপুরে কসমেটিক্সের ব্যবসা করেন। শামীমকে বিয়ে করতেই ইফহার বাংলাদেশে আসা। 

পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে পার্লারের ভিতরে থাকা সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়েছে। সেই সিসিটিভি ফুটেজে দেখা দিয়েছে, বোরখা পরা এক ব্যক্তি পার্লারের ভিতর ঢুকে টেবিলের ওপরে থাকা আই ফোনটিকে নিয়ে চলে যায়। বোরখা পরা ওই মহিলাটি আসলে কে, পুলিশ তা খুঁজে বের করার চেষ্টা করছে। এই ধরনের ঘটনা যে ঘটেছে তা পার্লারের মালিক রেশমা আক্তারের বয়ান থেকেও স্পষ্ট। রেশমা আক্তার জানিয়েছেন, ফোনটি সারাক্ষণই ওই তরুণীর হাতে ছিল। তবে সাজের শেষে ওই তরুণী দরজার কাছে একটি টেবিলে ফোনটিকে রেখে অন্য কাজে গেলে সেই সুযোগে্ই সেটিকে নিয়ে চলে যায় বোরখা পরা এক মহিলা।

তিলজলা অগ্নিকাণ্ডে পুলিশকে দ্রুত এফআইআর করার নির্দেশ মুখ্যসচিবের

বিজেপির বঙ্গ জয়ে মনোস্কামনা পূরণ, ‘দণ্ডি’ কেটে পুজো দিলেন বাঁশবেড়িয়ার বাসিন্দা

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক

নৈহাটিতে পরিত্যক্ত কোয়ার্টারে উদ্ধার বোমা! আতঙ্কে স্থানীয়রা

রেলের বেঁধে দেওয়া সময়সীমা শেষের আগেই তৃণমূলের পার্টি অফিস গুটিয়ে নেওয়া হল

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

মোদির আর্জিতে সাড়া, গাড়ি ছেড়ে সাইকেলে চেপে আদালতে বিচারপতি

বউমার অশালীন পোশাক আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী শ্বশুর-শাশুড়ি

চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ড রাজ সিংয়ের পরিচয় কী?‌ তদন্তে মধ্যমগ্রামে সিবিআই টিম