আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভপ্রকাশের জের, ২ ম্যাচে নিষিদ্ধ লঙ্কা অধিনায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: আম্পায়ারের সমালোচনা করায় বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির শাস্তির মুখে পড়লেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারঙ্গা। শনিবার আইসিসির পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, আচরণ বিধি ভঙ্গের দায়ে শ্রীলঙ্কার অধিনায়ককে তিন ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। গত ২৪ মাসে পাঁচটি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ থাকছেন হাসারঙ্গা। আইসিসির শাস্তির ফলে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না শ্রীলঙ্কার অধিনায়ক।

যে ঘটনার জেরে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন হাসারঙ্গা তা ঘটেছিল আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে। রহমানুল্লাহ গুরবাজদের দেওয়া ২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ রানে হেরে যায় শ্রীলঙ্কা। ম্যাচের শেষ ওভারের চতুর্থ বলে কামিন্দু মেন্ডিসকে ফুলটস ডেলিভারি করেন ওয়াফাদার। খালি চোখে তা কোমরের চেয়ে বেশি উচ্চতায় ছিল। কিন্তু স্কয়ার লেগ আম্পায়ার হিসেবে তখন নো বলের কোনও সঙ্কেত দেননি হানিবল। তাতেই চটে যান হাসারাঙ্গা।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে আম্পায়ার লিন্ডন এডওয়ার্ড হানিবলের বিরুদ্ধে নিয়ে ক্ষোভ উগরে দিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক বলেন, ‘খালি চোখে সবাই দেখেছেন বলটা কোমরের অনেক ওপর দিয়ে যাচ্ছিল…আরেকটু ওপরে থাকলে ব্যাটসম্যানের মাথায়ও লাগতে পারত। এখন সেটা যদি দেখতে না পায়, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সেই আম্পায়ার মানানসই নন। তিনি অন্য কোনও কাজে থাকলে সেটা খুব ভালো হতো।’ শ্রীলঙ্কার অধিনায়কের ওই মন্তব্য ভালো চোখে নেয়নি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। এদিন আইসিসির তরফে জানানো হয়েছে, ওই মন্তব্য করে আইসিসির আচরণ বিধির ২.১৩ ধারা ভঙ্গ করেছেন হাসারাঙ্গা। যে কারণে তাকে তিনটি ডিমেরিট পয়েন্টের পাশাপাশি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। হাসারঙ্গার পাশাপাশি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজও। একই ম্যাচে আম্পায়ারের নির্দেশনা না মানায় তাকে একটি ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

 

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক