ফের ছত্তিশগড়ে মাওবাদী হামলা, নিহত পুলিশ কনস্টেবল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবার মাওবাদী হামলায় নিহত হল পুলিশ। এই ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে। রবিবার বিজাপুর জেলার মিরতুর থানার অন্তর্গত বেচাপাল ক্যাম্পের কাছে মাওবাদীদের রাখা আইডি বিস্ফোরণ হয়। আর এই বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই প্রাণ হারান একজন পুলিশ কর্মকর্তা। জানা গিয়েছে, নিহত ওই পুলিশের নাম রাম আশিস যাদব (CAF)।

বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র কুমার যাদব জানিয়েছেন, বিকেল সাড়ে তিনটে নাগাদ ছত্তিশগড় সশস্ত্র বাহিনীর (সিএএফ) একটি দল প্রতিদিনের মত টহলদারি করতে গিয়েছিল। আর সেইসময় মাওবাদীরা একটি নালার পাশে আইডি রেখে দেয়। এরপরেই CAF কর্মীরা ওই জায়গা  টহল দেওয়ার সময় আইডি বিস্ফোরণ করে । এই আইডি বিস্ফোরণের পরেই ঘটনাস্থলে গুরুত্বর আহত হন বালিয়ার বাসিন্দা কনস্টেবল রাম আশিস যাদবে। এরপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।  

সোমবার নিহত পুলিশ কনস্টেবলকে গার্ড অন অনার দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। ইতিমধ্যেই আশিস যাদবের পরিবারকে খবর দেওয়া হয়েছে। সরকারি বিধান অনুযায়ী নিহতদের পরিবার-পরিজনদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান পুলিশ সুপার। বর্তমানে  বেচাপাল ক্যাম্পে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। তবে ছত্তিশগড়ে এই ঘটনা প্রথম নয়। এরআগে জঙ্গিদের রাখা আইডি  থেকে বিস্ফোরণে নিহত হয়েছেন বহু পুলিশ কর্মকর্তা।   

রাহুলের রহস্যমৃত্যুতে বড় পদক্ষেপ, ওড়িশা পুলিশকে তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের

রক্ষাকবচ চাইতেই ধমক আদালতের! ১০ মিনিটে হাজিরার দিন জানাতে নির্দেশ অভিষেককে

‘তৃণমূল কিছু ধান্দাবাজদের গ্যাং ছিল’, কটাক্ষ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

কুয়েত-বাহারাইন ও জর্ডানের ১৮টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মুম্বই বিমানবন্দরে হাতে হাত রেখে আমির-গৌরী, তাঁদের বিয়েতে প্রধান অতিথি শাহরুখ-সলমান

বাদশার সঙ্গে অন্য মহিলার নাম জড়াতেই বিয়ের খবর প্রকাশ্যে আনলেন ঈশা, কী বললেন অভিনেত্রী?

পুরসভায় ইস্তফার ধাক্কা, নাগরিক সমস্যা মেটাতে‘ মন্ত্রীকে বলুন’ কর্মসূচির উদ্যোগ পুরমন্ত্রীর

শাকিরা থেকে বার্নিং বয়, আজ রাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন যারা

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

দলে ভাঙনের জের, দিল্লিতেও বদলাচ্ছে তৃণমূলের দফতরের ঠিকানা

শান্তিপুরে বাস কর্মীকে পিটিয়ে খুন! প্রতিবাদে বন্ধ পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

ফিফা বিশ্বকাপ দেখুন একদম বিনামূল্যে, কিন্তু কী ভাবে? জেনে নিন বিস্তারিত