নির্বাচনী বন্ড বাতিলের সিদ্ধান্তকে স্বাগত অমর্ত্য সেনের

Share:

নিজস্ব প্রতিনিধি : সুপ্রিম কোর্টের নির্বাচনী বন্ড বাতিলের নির্দেশকে স্বাগত জানালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর মতে, নির্বাচনী বন্ড বাতিলের নির্দেশ গণতন্ত্রকেই আরও স্বচ্ছ করবে। সেইসঙ্গে নির্বাচনী বন্ড যে একটি বড় আর্থিক দুর্নীতি, সেই কথাও উঠে উঠল নোবেলজয়ী এই অর্থনীতিবিদের কথায়।

এদিন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন জানান, ‘ভারতের নির্বাচনী ব্যবস্থা দেশের রাজনীতিকে প্রভাবিত করছে। এর ফলে সাধারণ মানুষ নিজেদের মতাধিকার ঠিকভাবে পেশ করতে পারছেন না। আমরা সুষ্ঠু ও অবাধ নির্বাচন চাই যেখানে নাগরিকদের বাক স্বাধীনতা রয়েছে।‘ একইসঙ্গে তিনি জানান, ভারতের সংবিধান সকল নাগরিকদের রাজনৈতিক স্বাধীনতা দেওয়ার কথা বলেছে। কিন্তু কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে সুবিধা দেওয়ার কথা জানায়নি।

এর আগে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমও সুপ্রিম কোর্টের নির্বাচনী বন্ড বাতিল করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। শীর্ষ আদালতের এই রায়ের পরই প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, নির্বাচনী বন্ড বাতিলের সিদ্ধান্ত ভারতের গণতন্ত্রের পক্ষে জয়। এর ফলে গণতন্ত্রে আরও স্বচ্ছতা আসবে। উল্লেখ্য, আগামী ৬ মার্চের মধ্যে নির্বাচনী বন্ডের টাকা ফেরত দেওয়ার কথা জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ,’ বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত