৩ মার্চ শহরের পথে প্লাকার্ড হাতে হাঁটবেন যৌনকর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক যৌনকর্মীদের ক্ষমতায়ন অধিকার দিবস আগামী ৩ মার্চ । ওই দিন পালন করা হবে যৌনকর্মীদের পক্ষ থেকে। উত্তর কলকাতার(North Kolkata) যৌনপল্লী সোনাগাছি থেকে ঐদিন একটি পদযাত্রা বিকেল চারটে নাগাদ বিভিন্ন ট্যাবলো, প্লাকার্ড সহকারে গোটা শহরে ঘুরবে। সোনাগাছি থেকে উত্তর কলকাতার কলেজ স্ট্রীট পর্যন্ত ওই মিছিল যাবে ।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যৌনকর্মীরা(Sex Workers) আসবেন। তারা এই পদযাত্রায় পা মেলাবেন ।এই মিছিল থেকে বার্তা দেবেন যৌনকর্মী ও তাদের সন্তানরা। সুপ্রিম কোর্টের রায় যে সমস্ত অধিকার তাদের প্রাপ্য সেখান থেকে যেন বঞ্চিত না হয় সেই আওয়াজ তোলা হবে মিছিল থেকে। দুর্বার মহিলা সমিতির পক্ষ থেকে বুধবার কলকাতা প্রেস ক্লাবে (Kolkata Press Club)এক সাংবাদিক সম্মেলনে জানানো হয় আজও পাচার ও যৌন পেশা এই দুটিকে একসঙ্গে মিলিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে।

কিন্তু পাচার নানা বিষয়ে হতে পারে এবং তার পদ্ধতিগত নানাদিক আছে। পাচার রেকেট এর বিরুদ্ধে দুর্বার মহিলা সমিতি নিরলস লড়াই চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়। সাংবাদিক সম্মেলনে যৌনকর্মীদের সন্তানরা তাদের বিগত দিনের এই সমাজে লড়াই করে বেঁচে ওঠার অভিজ্ঞতাকে বর্ণনা করেন। যৌন পেশায় থাকা যৌনকর্মীদের কিভাবে প্রতিমুহূর্তে নানা পেশি শক্তির কাছে কিভাবে অত্যাচারিত হতে হয় সে বিষয়ে দৃষ্টিপাত করা হয় কলকাতা প্রেস ক্লাবের এদিনের সাংবাদিক সম্মেলনে।

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর