রণে ভঙ্গ, হিমাচলে ইস্তফা প্রত্যাহার বীরভদ্র পুত্র বিক্রমাদিত্যের

Share:

নিজস্ব প্রতিনিধি, সিমলা: দলের শীর্ষ নেতৃত্বের কড়া মনোভাব আঁচ পেয়েই বিদ্রোহে ক্ষান্ত দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের পুত্র বিক্রমাদিত্য সিংহ। বুধবার রাতেই মন্ত্রিসভা থেকে দেওয়া ইস্তফা প্রত্যাহার করেছেন তিনি। একই সঙ্গে দাবি করেছেন, রাজ্যে কংগ্রেস সরকারের কোনও সঙ্কট নেই। বীরভদ্র পুত্রের এমন ইউ টার্নে খানিকটা বিপাকে পড়েছেন রাজ্যসভায় দলীয় হুইপকে অমান্য করে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়া ৬ কংগ্রেস বাগী বিধায়ক।

গতকাল মঙ্গলবার রাজ্যসভা ভোটে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিঙ্ঘভিকে ভোট না দিয়ে বিজেপি প্রার্থী হর্ষ মহাজনকে ভোট দিয়েছিলেন কংগ্রেসের ছয় বিধায়ক। তাঁদের সঙ্গেই বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছিলেন কংগ্রেস সরকারের সমর্থক তিন নির্দল বিধায়ক। বুধবার মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর নেতৃত্বাধীন সরকারের সঙ্কট বাড়িয়ে মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন প্রয়াত মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিং। আর তাতেই উ‍ৎসাহিত হয়ে পড়েন বিজেপি নেতৃত্ব। রাজ্যপালের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুকে আস্থা ভোট নেওয়ার নির্দেশ দেওয়ার আর্জি জানান তাঁরা।

সরকার বাঁচাতে কোমর কষে ঝাঁপায় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। পরিস্থিতি সামলাতে সিমলায় পাঠান ক্রাইসিস ম্যানেজার হিসাবে পরিচিত কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার ও রাজীব শুক্লাকে। পাশাপাশি দলীয় হুইপ অমান্য করায় ৬ বাগী বিধায়কের সদস্যপদ খারিজ করার জন্য বিধানসভার অধ্যক্ষ কুলদীপ সিং পঠানিয়াকে চিঠি দেয় কংগ্রেস পরিষদীয় দল। ওই চিঠির পরেই নিজের চেম্বারে বিশেষ শুনানির আয়োজন করেন বিধানসভার অধ্যক্ষ। শুনানিতে যুযুধান দুই পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত স্থগিত রাখেন তিনি। আর তার কয়েক ঘন্টার মধ্যেই মন্ত্রিসভা থেকে ইস্তফার সিদ্ধান্ত প্রত্যাহারের কথা ঘোষণা করেন বীরভদ্র পুত্র বিক্রমাদিত্য সিং।

১৪ জুন থেকে খারাপ সময় শুরু এই ৪টি রাশির জাতকদের, জেনে নিন প্রভাব ও প্রতিকার

আজকের রাশিফল: নৈরাশ্যের মধ্যেও আশার আলো ধনু রাশির জাতকদের

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক