বিজেপির দিকে আরও এক পা, ফেসবুক বায়ো থেকে ‘কংগ্রেস’ মুছলেন বিক্রমাদিত্য

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিজেপিতে যাওয়ার জল্পনাকে আরও জোরালো করে এবার ফেসবুক বায়ো থেকে ‘কংগ্রেস’ মুছে দিলেন হিমাচলের বাগী নেতা বিক্রমাদিত্য সিং। শুধু ‘কংগ্রেস’-ই মোছেননি, এমনকি নিজের মন্ত্রী পরিচয়ও মুছে দিয়েছেন প্রয়াত মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের পুত্র।  পরিবর্তে বায়োতে লিখেছেন, ‘হিমাচল প্রদেশের জনসেবক’। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে যেভাবে নিজের দলের নাম এবং মন্ত্রীর পরিচয় মুছে দিয়ে বিজেপিতে নাম লেখানোর স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন বীরভদ্র পুত্র।

গত বিধানসভা ভোটে হিমাচল প্রদেশে বিজেপিকে হঠিয়ে কংগ্রেস ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী হওয়ার দাবিদার ছিলেন বিক্রমাদিত্য সিং। কিন্তু ৪০ কংগ্রেস বিধায়কের মধ্যে মাত্র ১০ জন তাঁকে সমর্থন জানান। বাকি ৩০ বিধায়কই সুখবিন্দর সিংহ সুখুকে মুখ্যমন্ত্রী করার দাবি তোলেন। শেষ পর্যন্ত সুখুকেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসায় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। ওই সিদ্ধান্ত মনেপ্রাণে মেনে নিতে পারেননি বিক্রমাদিত্য। দলকে সবক শেখানোর অপেক্ষায় ছিলেন। গত মঙ্গলবার রাজ্যসভা ভোটে দলীয় প্রার্থী অভিষেক মনু সিঙ্ঘভিকে হারিয়ে সেই সবক শিখিয়েছেন তিনি। নিজের ঘনিষ্ঠ ৬ কংগ্রেস বিধায়ককে দিয়ে ক্রস ভোটিং করিয়েছেন। ইতিমধ্যেই ওই ছয় বিধায়কের সদস্যপদ খারিজ হয়েছে।

রাজ্যসভা ভোটে অভিষেক মনু সিঙ্ঘভি হেরে যাওয়ার পরে মুখ্যমন্ত্রীর পদ থেকে সুখুকে সরানো হবে বলে আশায় ছিলেন বীরভদ্র পুত্র। কিন্তু দল বিক্রমাদিত্য ও তাঁর মা প্রতিভা সিংয়ের ব্ল্যাকমেলের কাছে মাথা নত করেনি। সুখুর উপরেই আস্থা রেখেছে। আর তাতে চটে গিয়ে এবার নিজের ঘনিষ্ঠ ৩ বিধায়ককে নিয়ে বিজেপিতে সামিল হতে চাইছেন বীরভদ্র পুত্র। সূত্রের খবর, আজ শনিবার কিংবা রবিবার রাতে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছেন বীরভদ্র পুত্র। ওই বৈঠকের পরেই কংগ্রেস ছাড়ার ঘোষণা করতে পারেন তিনি। এদিকে, হাত গুটিয়ে বসে নেই মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু-ও। রাজ্যের অর্থ কমিশনের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিয়েছেন বিক্রমাদিত্যকে। তার পরিবর্তে রমাপুরের বিধায়ক নন্দলালকে ওই পদে বসিয়েছেন।

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

কুরবানির মাংস কাটছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

ক্যান্সারের মতো মারণ রোগের সফল চিকিৎসা পুরুলিয়ায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজে

কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স, দিল্লিতে সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমার

বিশ্বাস পরিবারে ভাঙন! ডিভোর্সের পথে স্বরূপ ও তৃণমূল কাউন্সিলর জুঁই

পদত্যাগ করলেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ ৮ কাউন্সিলর

পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক রুখতে গ্রামবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিজিবি!

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী