‘আর ডিগবাজি খাব না’, মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা নীতীশের, হেসে ফেললেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি, অওরঙ্গাবাদ: ভারতীয় রাজনীতিতে ডিগবাজি খাওয়ার ক্ষেত্রে নয়া রেকর্ড গড়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গত কয়েক বছরে পালা করে শিবির বদলে বিহারবাসীর কাছে ‘পালটু কুমার’ হিসাবেই পরিচিত পেয়েছেন জেডিইউ সুপ্রিমো। শনিবার অওরঙ্গাবাদের মঞ্চে দাঁড়িয়ে কয়েক হাজার আম জনতার সামনে ডিগবাজি না খাওয়ার প্রতিজ্ঞা নিলেন। আর ডিগবাজি কুমারের কথা শুনে হাসি চাপতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে হাসতে দেখে সভাস্থলে হাজির আমজনতাও হেসে ওঠেন।

লোকসভা ভোটের আগে বিহারের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করতে এদিন অওরঙ্গাবাদে এসেছিলেন প্রধানমন্ত্রী। সরকারি কর্মসূচির মঞ্চে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। ভাষণ শুরু করতে গিয়ে নিজের ডিগবাজির প্রসঙ্গ উত্থাপন করে বিহারের মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনি এখানে আসায় আমরা খুব খুশি। আগেও আপনি এখানে এসেছিলেন। কিন্তু তখন আমি উধাও হয়ে গিয়েচিলাম। কিন্তু আজ আপনায় আশ্বস্ত করছি, এখন থেকে আর এদিক-ওদিক করব না। আপনার সঙ্গেই থাকব। জীবনের বাকি দিনগুলি এনডিএ-তেই থাকব।’ নীতীশের কথা শুনে হাসি আর চাপতে পারেননি মোদি।

যদিও সেই হাসিতেও নিজেকে সংযত করেননি বিহারের মুখ্যমন্ত্রী। তিনি বলতে থাকেন, ‘২০০৫ সাল থেকেই আমরা এক সাথে পথ চলা শুরু করেছিলাম। বিহারে অতীতে যে উন্নয়ন হয়নি, তা আমরা করেছি। এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে। আশা করি খুব দ্রুতই ওই উন্নয়নমূলক কাজ শেষ করতে পারব।’

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা