জনগর্জন সভার সমর্থনে জগদ্দলে তৃণমূল কংগ্রেসের মিছিল

Share:

নিজস্ব প্রতিনিধি,জগদ্দল: জনগর্জন সভার সমর্থনে উত্তর চব্বিশ পরগনা জেলার জগদ্দল বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার শ্যামনগরে আয়োজন করা হয় মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম,বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

এই দিনের জনগর্জন সভার সমর্থনে আয়োজিত মিছিলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল বিধানসভার বিধায়ক(MLA) সোমনাথ শ্যাম,বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী বলেন ব্রিগেডের জন্য গর্জন সভা থেকে এবারের লোকসভা ভোটের লড়াই শুরু হবে।এদিকে,আগামী ১০ ই মার্চ ব্রিগেডে যে জনসভার আয়োজন করা হয়েছে সেই সভা নিয়ে শনিবার বারাকপুরে স্টেশন(Barrackpore Station) চত্বরে সভার আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং(MP Arjun Singh) ,বিধায়ক রাজ চক্রবর্তীর সহ তৃণমূলের নেতৃত্ব। অর্জুন সিং বলেন, ইলেকশন যুদ্ধ লড়তে হবে।

বিয়াল্লিশটি আসনে জেতার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী(CM)। আমরা আশা করি সে কথা রাখতে পারব। ব্যারাকপুরে বিজেপি হয়ে আপনি জিতে ছিলেন এবার কি হবে প্রসঙ্গে তিনি বলেন, প্রার্থী পদ তো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন। যাকে প্রার্থী করবে সেই হবে ।আমাকে করলে আমি হব। পার্টির হয়ে কাজ করি। মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে কাজ করি। ব্যারাকপুরে দলে ঐক্যবদ্ধতা নেই সেই প্রসঙ্গে তিনি বলেন দল তার ব্যবস্থা নেবে। হতাশার সুরে তিনি বলেন, দল প্রার্থী করলেও আমি আছি, না করলেও আমি আছি।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে