রামচরণকে ‘ইডলি’ বলে মঞ্চে ডাকলেন শাহরুখ, তীব্র কটাক্ষের মুখে বাদশা

। রাম চরণকে স্টেজে ডাকার সময় রীতিমতো 'তুই তুকারি' সম্বোধন করেন শাহরুখ খান। সঙ্গে তাঁকে 'ইডলি ভাদা' বলে সম্বোধন করেছিলেন। এর পরেই তিনি অনুষ্ঠান থেকে বেরিয়ে যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: আম্বানিদের অনুষ্ঠান শেষ হয়েও যেন শেষ হল না। গত ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত গুজরাতের জামনগরে চলেছে শিল্পপতি মুকেশ এবং নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন বলিউড তো বটেই, একাধিক আন্তর্জাতিক সেলিব্রিটিরাও। মার্ক জুকারবার্গ থেকে বিল গেটস, পপ তারকা রিহানা, ডোনাল্ড ট্রাম্পের মেয়ে রিভাঙ্কা ট্রাম্প প্রমুখ। এছাড়াও বলিউডের তিন খান অর্থাৎ শাহরুখ খান, সলমান খান, আমির খান-সহ গোটা বলিউড ৩ দিন জুড়ে জামনগর কাঁপিয়েছে। মুকেশ আম্বানি একেবারে এক ছাদের তলায় গোটা বলিউডকে একত্রিত করেছিল।কথায় আছে না, MONEY CAN BUY EVERYTHING। সেটাই আর কি গোটা দেশের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন ধনকুবের।

অনন্ত-রাধিকার প্রাক-বিয়ের অনুষ্ঠানের খরচ ছিল প্রায় ১০০০ কোটি টাকা। যা কিনা একেকজন বলিউড তারকাদের গড় সম্পত্তির পরিমাণ। আম্বানিদের বিয়েতে বলিউডের নাটকীয়তা নিয়ে ইতিমধ্যেই নেটপাড়ায়ও হাসির ধুম উঠেছে। রিহানাকে নাচানো থেকে শুরু করে বলিউডের তিন খানকে একই স্টেজে উঠিয়ে তাঁদের দিয়ে পারফর্ম করার অধিকার বোধহয় কারও জন্ম একমাত্র আম্বানিদেরই আছে। যাই হোক, আম্বানি পুত্রের প্রাক-বিয়ের দ্বিতীয় দিন পারফরম্যান্স করেছে বলিউড। যেখানকার সবথেকে আকর্ষণীয় ছিল শাহরুখ-সলমন-আমির তিন খানের একসঙ্গে নাচ। নিজেদের ছবির গানে নাচার পরে তাঁদের শেষ পারফরম্যান্স ছিল ‘RRR’-এর অস্কার জয়ী গান ‘নাটু নাটু’-এর তালে নাচেন তাঁরা। সেখানেই শাহরুখের একটি মন্তব্য বর্তমানে নেটপাড়ায় বিতর্কের ঝড় তুলেছে। বলিউডের সুপারস্টার শাহরুখ খান, তিনি যেমন দয়ালু, তেমনি অহংকারীও বটে। এর আগে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও খারাপ ব্যবহার করে আলোচনার শীর্ষে উঠেছিলেন নায়ক। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, জুনিয়ররা তাঁর কাছে সম্মান পায়না। কিন্তু আম্বানিদের অনুষ্ঠানে কী এমন ঘটল?

শাহরুখের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তেলেগু সুপারস্টার রামচরণের স্ত্রী উপাসনা কোনিদেলার মেকআপ আর্টিস্ট। তিনি দাবি করেছেন, শাহরুখ খান আম্বানিদের অনুষ্ঠানে ‘নাটু নাটু’র পারফর্মের সময় যে সম্বোধনে রাম চরণকে মঞ্চে ডাকেন, তাতে তাঁকে খুবই অসম্মান করা হয়েছিল। রামচরণের উপর এমন অপমান মেনে নিতে না পেরে ইভেন্ট থেকে বেরিয়ে যান মেকআপ শিল্পী জেবা হাসান। জামনগরে আম্বানিদের ইভেন্টে রামচরণকে মঞ্চে ডাকার সময়ে শাহরুখ খান তেলেগু সুপারস্টারকে ‘ইডলি ভাদা’ মন্তব্যের মাধ্যমে অসম্মান করেন। জেবা হাসান ইনস্টাগ্রামে জানান, তিনি এই ঘটনার পরেই ইভেন্ট থেকে বেরিয়ে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ব্যবহারকারী, শাহরুখের মন্তব্যগুলিকে বর্ণবাদী বলে কটাক্ষ করেছে।

যদিও রামচরণ পরে তিন খানের সঙ্গে ‘নাটু নাটু’ স্টেপেও পা মেলান। রাম চরণকে স্টেজে ডাকার সময় রীতিমতো ‘তুই তুকারি’ সম্বোধন করেন শাহরুখ খান। সঙ্গে তাঁকে ‘ইডলি ভাদা’ বলে সম্বোধন করেছিলেন। এর পরেই তিনি অনুষ্ঠান থেকে বেরিয়ে যান। যেহেতু ইডলি দক্ষিণের একটি প্রিয় খাবার, তাই তাঁকে ইডলীই ভাদা বলে অসম্মান করেন শাহরুখ। উপাসনার মেকআপ আর্টিস্ট সেই ঘটনার ভিডিও পোস্ট করে বিষয়টি উল্লেখ করছেন। কেউ কেউ এই মন্তব্যের জন্য এসআরকে-এর সমালোচনা করলেও, অন্যরা বলেছেন যে সুপারস্টার শুধুমাত্র রাম চরণের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। কেউ কেউ আবার এও উল্লেখ করেছেন যে, শাহরুখ খান সিনিয়র অভিনেতা হয়েও মঞ্চে উঠে রাম চরণকে প্রণাম করেন, তাতেই অভিনেতা যে অত্যন্ত দুর্দান্ত ব্যক্তিত্বের মানুষ তা বুঝিয়ে দিয়েছেন। যদিও শাহরুখ খান এবং রাম চরণের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে