কুলদীপের জোড়া ধাক্কা, একশো রানের গণ্ডি পেরোল ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : জ্যাক ক্রলির অর্ধশতরানের ওপর ভর করে একশো রানের গণ্ডি পেরোল ইংল্যান্ড। দুইটি উইকেট নিয়ে ইংল্যান্ডকে প্রাথমিক ধাক্কা দিলেন কুলদীপ।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা সমস্যার মুখে পড়তে হয় ইংল্যান্ডের দুই ওপেনারকে। প্রথম দিকে যশপ্রীত বুমরার বল খেলতে কিছুটা হলেও অসুবিধা হয় ক্রলি ও ডাকেটের। বুমরা ও সিরাজকে খেলতে প্রথমে কিছুটা অসুবিধা হলেও পরে ধাতস্থ হয়ে উঠছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার। তবে স্পিনার আসার পর কিছুটা হলেও ছন্দ পতন হয়। প্রথম ওভারেই সফলতা পান কুলদীপ যাদব। ২৭ রানে ডাকেটকে আউট করেন কুলদীপ। খানিকটা দৌড়ে ক্যাচ ধরেন শুভমন গিল।

ডাকেট আউট হয়ে গেলেও নিজের স্বাভাবিক ছন্দেই খেলে যাচ্ছিলেন ক্রলি। ওলি পোপকে সঙ্গে নিয়ে রানের গতি কিছুটা বাড়ান ক্রলি। অশ্বিনকে একটি ছয়ও মারেন। মধ্যাহ্ন ভোজের ঠিক আগে অর্ধশতরান করলেন ইংল্যান্ডের এই ওপেনার। বিরতির সময় ৭১ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন ক্রলি। তবে বিরতির আগে সঙ্গী ওলি পোপকে সাজঘরে ফেরালেন কুলদীপ। ব্যক্তিগত ১১ রানের মাথায় পোপকে আউট করলেন ভারতের এই স্পিনার। এখন দেখার ক্রলি কি শতরান করে ইংল্যান্ডকে মজবুত জায়গায় পৌঁছে দিতে পারবেন।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য