আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ধর্মশালায় অশ্বিন-কুলদীপদের দাপট, ২১৮ রানেই অলআউট ইংল্যান্ড

নিজস্ব প্রতিনিধি : ধর্মশালা টেস্টে স্পিনারদের দাদাগিরি। অশ্বিন-কুলদীপের সামনে দাঁড়াতেই পারল না ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ২১৮ সালে অলআউট হয়ে গেল ইংল্যান্ডের প্রথম ইনিংস। স্পিনারদের দাপটে কোনও ব্যাটসম্যানই প্রভাব ফেলতে পারেনি। কুলদীপ যাদব পাঁচ উইকেট ও অশ্বিন চার উইকেট নেন।

এদিন শুরু থেকে স্পিনারদের সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। প্রথমে জ্যাক ক্রলি কিছুটা লড়াই চালানোর চেষ্টা করলেও ইংল্যান্ডকে বড় রান করার পথে এগিয়ে নিয়ে যেতে পারেনি। ১০০ রানের মধ্যে ইংল্যান্ডের দুটি উইকেট পড়ে যায়। মধ্যাহ্ন ভোজের বিরতির পর ব্যক্তিগত ৭৯ রানের মাথায় ক্রলিকে আউট করে দেন কুলদীপ যাদব। অন্যদিকে ক্রলির সঙ্গে খেলতে নামা জো রুটও বেশিক্ষণ ক্রিজে টেকেননি। ব্যক্তিগত ২৬ রানের মাথায় রবীন্দ্র জাদেজার বলে আউট হয়ে যান জো রুট।

অন্যদিকে নিজের শততম টেস্ট খেলতে নেমে তেমন প্রভাব বিস্তার করতে পারেননি জনি বেয়ারস্টো। ১৮ বলে ২৯ রান করে আউট হয়ে যান তিনি। বেয়ারস্টোকেও সাজঘরে ফিরিয়ে দেন কুলদীপ যাদব। এরপর বেন স্টোকসও কোনও রান না করেই আউট হয়ে যান। স্টোকসকেও আউট করেন কুলদীপ। ইংল্যান্ডের সকল ব্যাটসম্যানরাই কুলদীপ বলে পরাস্ত হন।

এদিকে ইংল্যান্ডের টেল এন্ডারদের আউট করার পিছনে ছিল রবিচন্দ্রন অশ্বিনের হাত। অশ্বিনের বলের সামনে বেন ফোকস, টম হার্টলি, মার্ক উড ও জেমস অ্যান্ডারসনরা কেউই দাঁড়াতে পারেননি। রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়ে টেল এন্ডারদের মিছিল। বেল ফোকস সামান্য চেষ্টা করলেও হার্টলি ও অ্যান্ডারসন কোনও রান না করেই আউট হয়ে যান।

Published by:

Share Link:

More Releted News:

আইপিএলের মাঝখানে ৪ জন অধিনায়কের চাকরি যেতে পারে

দ্বিতীয় সেমিফাইনালে টানটান লড়াই, আর্সেনালকে আটকে দিল আতলেতিকো

জলে গেল রিকেলটনের সেঞ্চুরি, হেড-ক্লাসেনের দাপটে মুম্বইকে ৬ উইকেটে হারাল হায়দরাবাদ

রিকেলটনের বিধ্বংসী শতরানের দৌলতে হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল মুম্বই

ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে ইউনূস সরকারকে বিঁধলেন সাকিব

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ