দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোদি ভজনার পুরস্কার, রাজ্যসভায় মনোনীত সুধা মূর্তি

নিজস্ব প্রতিনিধিঃ এবার রাজ্যসভায় মনোনয়ন পেলেন  সুধা মূর্তি। সমাজসেবা ও শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য তাঁকে রাজ্যসভায় ‘বিশেষ নাগরিক’ হিসাবে মনোনীত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন,’ আমি আনন্দিত যে ভারতের রাষ্ট্রপতি  সুধা মূর্তিকে রাজ্যসভায় মনোনীত করেছেন। সমাজসেবা, দানশীলতা এবং শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সুধাজীর অবদান অপরিসীম এবং অনুপ্রেরণামূলক। রাজ্যসভায় তাঁর উপস্থিতি নারী শক্তির শক্তিশালী প্রমাণ।‘

উল্লেখ্য, বিখ্যাত শিল্পপতি ও ইনফোসিস চেয়ারম্যান নারায়ণ মূর্তি-এর স্ত্রী সুধা মূর্তি ।  শুধু তাই নয় ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার জামাতা। ২০২৩ সালে  তিনি সমাজসেবার জন্য ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত হয়েছেন। শুধু তাই নয় ২০০৬ সালে পদ্মশ্রী পেয়েছিলেন সুধা মূর্তি। আর এবার রাজ্যসভার মনোনয়ন পেলেন সুধা মূর্তি।

প্রসঙ্গত, ভারতের রাষ্ট্রপতি শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান এবং সমাজসেবায়  অবদানের জন্য সংসদের উচ্চকক্ষে ১২ জন সদস্যকে মনোনীত করেন। এবার সেই তালিকায় স্থান পেলেন সুধা মূর্তি। সাম্প্রতিককালে সমাজ সেবা মূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সুধা মূর্তি। ১৯৯৬ সালে তিনি ইনফোসিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেছিলেন। 

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ